× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেনিসের জামালীর প্রয়াণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫৩ পিএম

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫৪ পিএম

টেনিসের জামালীর প্রয়াণ

বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ হাসান জামালী (৯১) সোমবার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন জামালী। গতকাল মঙ্গলবার উত্তরা জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর পুরাতন গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

জামালী ১৯৮৬-১৯৯০ এবং ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। টেনিসের উন্নয়ন ও সংগঠনের প্রাতিষ্ঠানিক বিকাশে জামালীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে তিনি পাওয়ার জেনারেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশ ডেভিস কাপ দলের খেলোয়াড় ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন প্রয়াত শোভন জামালীর বাবা।

জামালীর প্রয়াণে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি, কার্যনির্বাহী কমিটি ও উপ-কমিটিসমূহের সদস্যবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের সমগ্র টেনিস পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা