× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী ফুটবল লিগ

রাজশাহী স্টারসে ঋতুপর্ণা-আফঈদা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ২২:৫১ পিএম

রাজশাহী স্টারসে ঋতুপর্ণা-আফঈদা

নারী ফুটবল লিগে অভিষেকেই শিরোপা স্বপ্ন নিয়েই মাঠে নামছে রাজশাহী স্টারস এফসি। তাদের সেই স্বপ্নের সারথী জাতীয় নারী ফুটবল দলের দুই তারকা অধিনায়ক-ডিফেন্ডার আফঈদা খন্দকার ও ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমাকে ঘিরে।

দেড় বছরের বিরতির পর ফিরছে দেশের শীর্ষ নারী ফুটবল লিগ। আগামী ২৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় অংশ নেবে ১১ দল। প্রথম মৌসুমেই শিরোপা চ্যালেঞ্জ করার লক্ষ্য নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়তে ব্যস্ত রাজশাহী স্টারস। আফঈদা ও ঋতুর পাশাপাশি জাতীয় দলের একাধিক সিনিয়র ও বয়সভিত্তিক খেলোয়াড় -শিউলি আজিম, মুন্নি আক্তার, শাহেদা আক্তার রিপা, আলপি আক্তার, সৌরভী আকন্দ প্রীতি, পূজা দাস, নাদিয়া আক্তার জুঁই ও স্বর্ণা রানী মণ্ডল রাজশাহীভিত্তিক এই দলে যোগ দিতে পারেন বলে জানা গেছে। পাশাপাশি নেপাল ও পাকিস্তান থেকে খেলোয়াড় আনার চেষ্টা করছে ক্লাবটি।

রাজশাহী স্টারস ম্যানেজার মুশফিকুর রহমান বলেন, ‘১১ খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে শক্তিশালী দলগঠন শেষ করেছি। আমরা লিগ শিরোপার জন্য লড়াই করব। খেলোয়াড়দের চুক্তির পারিশ্রমিক সর্বনিম্ন ৭৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত।’

১৩ দিনের ট্রান্সফার উইন্ডো শেষ হবে ২৬ ডিসেম্বর। লিগের সব খেলাই হবে কমলাপুর স্টেডিয়ামে।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা