× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের অপেক্ষায় জাতীয়তাবাদী ক্রীড়া দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৮ পিএম

তারেক রহমানের অপেক্ষায় জাতীয়তাবাদী ক্রীড়া দল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে প্রস্তুতি সভা করেছে নবগঠিত জাতীয়তাবাদী ক্রীড়া দল।  কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য  সচিব জাহেদ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে আজ মঙ্গলবার বিকেলে সিটি ক্লাবে হয় প্রস্তুতি সভাটি। যেখানে সিদ্ধান্ত হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ক্রীড়া দল থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিত করা হবে৷

জাহেদ পারভেজ বলেন "তারেক রহমান আসলে অন্যান্য সেক্টরের পাশাপাশি দেশের ক্রীড়া ক্ষেত্রেও উন্নয়ন ঘটবে। খেলাধুলার মাধ্যমে বিশ্বের দরবারে বাংলাদেশকে আলোকিত করার লক্ষ্যের অংশ হিসেবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের  সহযোগী সংগঠন হিসেবে ক্রীড়াদল গড়েছে। যা আত্মপ্রকাশ করেছে  কিছুদিন আগে। আর সেই জাতীয়তাবাদী ক্রীড়া দল প্রথমবারের মতো প্রিয় অভিভাবককে সামনে থেকে দেখবে। সেই মুহুর্ত স্বরনীয় করে রাখতে হবে। আমরা সেই অভিভাবকের অপেক্ষায় আছি" 

কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের পাশাপাশি সারা দেশ থেকে ক্রীড়া দলের সদস্যদের ২৫ তারিখ সকালের মধ্যে রাজধানীর ৩০০ ফুটে সমবেত হওয়ার নির্দেশ দেওয়া হয় সভা থেকে। যেখানে স্বরনকালের সর্বোচ্চ জনসমাগম ঘটিয়ে সংবর্ধনা দেয়া হবে তারেক রহমানকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা