× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামজাদের ফিফা র‌্যাংকিং আগের মতোই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২০:০৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ২০:১০ পিএম

হামজাদের ফিফা র‌্যাংকিং আগের মতোই

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সোমবার (২২ ডিসেম্বর) পুরুষ ফুটবল দলগুলোর র‌্যাংকিং প্রকাশ করেছে। এই র‌্যাকিংয়ে বাংলাদেশ গত মাসের মতো ১৮০ তম অবস্থানেই রয়েছে।

গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের পর আর কোনো ফিফা উইন্ডো ছিল না। তাই ম্যাচ না খেলায় র‌্যাংকিংয়ে নড়চড় সেভাবে হয়নি। বাংলাদেশের মতো র‌্যাংকিংয়ে শীর্ষস্থানগুলোও অপরিবর্তিত রয়েছে। স্পেন প্রথম, আর্জেন্টিনা দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, ইংল্যান্ড চতুর্থ ও ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। 

বাংলাদেশ নভেম্বর উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে নেপালের বিপক্ষে খেলেছিল। নভেম্বর প্রকাশিত র‌্যাংকিংয়ে ফিফা বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ প্রদর্শন করেনি। বাফুফে ফিফা এবং এএফসিকে বিষয়টি জানায়। দুই প্রতিষ্ঠানই ডিসেম্বর মাসের র‌্যাংকিংয়ে সেটি সমন্বয়ের কথা বলেছিল।

র‌্যাংকিংয়ের অবস্থানের নড়চড় না হলেও ওই ম্যাচের প্রভাবে বাংলাদেশের রেটিং পয়েন্ট খানিকটা কমেছে। নভেম্বর মাসে ছিল ৯১১.১৯ পয়েন্ট সেটা ডিসেম্বরে হয়েছে ৯১১.১০।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা