প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ২০:০৫ পিএম
রংপুর রাইডার্স বিএসজেএ মিডিয়া কাপ-২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্সের ফাইনাল সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল ম্যাচে দাপুটে পারফরম্যান্সে চ্যানেল টোয়েন্টি ফোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। এই সুবাদে শিরোপা অক্ষুণ্ন রাখলো তারা। ২০২৪ আসরে টি স্পোর্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চ্যানেল আই।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত
ফাইনালে চ্যানেল টোয়েন্টি ফোরকে মাত্র ৩২ রানে গুটিয়ে দেয় চ্যানেল আই। চ্যানেল টোয়েন্টি
ফোরের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। রান তাড়ায় ২.৩ ওভারে ম্যাচ শেষ করে পূর্ণ ৫ উইকেটের
জয় পায় চ্যানেল আই।
২ উইকেট নিয়ে ফাইনালের সেরা হন চ্যাম্পিয়ন
দলের সুব্রত গাইন। শেষ ম্যাচে হারলেও টুর্নামেন্ট জুড়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখান
চ্যানেল টোয়েন্টি ফোরের আদদ্বীন সজীব। তিনি এই টুর্নামেন্টে ৫ ম্যাচে ১১৫ রানের সঙ্গে
৪ উইকেট নেন এবং দুই বার ম্যাচ সেরা হয়েছিলেন। প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার
জেতেন তিনি।
ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন প্রধান
অতিথি রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট
বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক, বিশেষ অতিথি বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম
ও ইফতেখার রহমান মিঠু। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের
(বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, বিএসজেএ সাধারণ সম্পাদক এসএম সুমন, বিএসজেএ টুর্নামেন্ট
কমিটির চেয়ারম্যান রায়হান আল মুঘনি এবং বিএসজেএ’র দুই সিনিয়র সদস্য কাশীনাথ বসাক ও
দিলু খন্দকার। ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যথাক্রমে ২৫ ও ১৫ হাজার টাকা
আর্থিক পুরস্কার গ্রহণ করে।
আরকে/প্রবা