× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনালী জুতোর দৌড়ে হ্যারি, হালান্ড, এমবাপে

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৮ পিএম

সোনালী জুতোর দৌড়ে হ্যারি, হালান্ড, এমবাপে

২০২৫২৬ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের লড়াই ক্রমেই জমে উঠছে। এই দৌড়ে আপাতত যৌথভাবে শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইন ও ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

নিজ নিজ ঘরোয়া লিগে দুজনেই এখন পর্যন্ত ১৯টি করে গোল করেছেন। গোল্ডেন শুর পয়েন্ট পদ্ধতি অনুযায়ী এতে তাদের দুজনেরই পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮। খুব কাছেই আছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপেলা লিগায় ১৮ গোল করে তার পয়েন্ট ৩৬। ফরাসী উইঙ্গার গত মৌসুমের (২০২৪২৫) গোল্ডেন শু বিজয়ী। লা লিগার অভিষেক মৌসুমেই করেছিলেন ৩১ গোল।

২০২৩ সালের গ্রীষ্মে বায়ার্নে যোগ দেওয়া কেইন চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে তিনি করেছেন ৩০ গোল, সঙ্গে রয়েছে ৩টি অ্যাসিস্ট। অন্যদিকে ২০২২ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া হালান্ড এই মৌসুমে ২৩ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি করেছেন ৪টি অ্যাসিস্ট।

গোল্ডেন শুর ইতিহাসেও দুজনেরই আলাদা অধ্যায় রয়েছে। ২০২২২৩ মৌসুমে ৩৬ গোল করে ইউরোপ সেরা গোলদাতার স্বীকৃতি পেয়েছিলেন হালান্ড। পরের মৌসুমে, অর্থাৎ ২০২৩২৪ সালে একই সংখ্যক গোল করে এই পুরস্কার নিজের করে নেন কেইন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা