প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:৩১ পিএম
আন্তর্জাতিক
বিরতিতে সদস্য দেশগুলো যেন অর্থহীন প্রীতি ম্যাচ না খেলে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ
খেলতে পারে, এই ভাবনা থেকেই ২০১৮ সালে নেশন্স লিগ চালু করে ফিফা।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোকে কয়েকটি স্তরে ভাগ করে শুরু হয় এই প্রতিযোগিতা। এবার
উয়েফার পথেই হাঁটতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এএফসি জানিয়েছে, ৪৭টি সদস্যদেশ নিয়ে তারা নেশন্স লিগ চালু করতে যাচ্ছে। তবে লিগ শুরুর
তারিখ জানায়নি এএফসি। তবে তারা বলেছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের বাইরে ফিফা
আন্তর্জাতিক বিরতিতেই এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
নেশন্স
লিগ চালু হলে বাংলাদেশের হামজাদের জন্য প্রীতি ম্যাচের জন্য মরিয়া হয়ে আর প্রতিপক্ষ
দল খুঁজতে হবে না। এএফসির সদস্যদেশ ৪৭টি হলেও বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে ৪৬ট
দেশের নাম। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড এই তালিকায় নেই।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৬ নম্বরে। যদি এএফসি
চার স্তরের নেশন্স লিগ চালু করে, তাহলে বাংলাদেশকে খেলতে হতে পারে তৃতীয় বা চতুর্থ
স্তরে। সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওপরে ওঠার সুযোগ থাকবে।
আরকে/প্রবা