প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ২০:১৩ পিএম
রাজধানীর ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশন (ডব্লিউএসএফ) ও এশিয়ান স্কোয়াশ ফেডারেশনের অনুমোদিত বহু প্রতীক্ষিত লেভেল-১ কোচিং কোর্স শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। কোর্সের একটি অংশ বসুন্ধরা স্পোর্টস সিটির স্কোয়াশ কোর্টেও অনুষ্ঠিত হবে।
পাঁচ
দিনব্যাপী এই কোর্সে ইরানের দুই স্কোয়াশ খেলোয়াড়সহ বাংলাদেশ সেনাবাহিনী, ইনডিপেনডেন্ট
বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক শিক্ষক, বিকেএসপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,
ঢাকা বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, উত্তরা কলেজ, তেজগাঁও কলেজ, চট্টগ্রাম
ক্লাব এবং ঢাকা স্কোয়াশ একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৬ স্কোয়াশ খেলোয়াড় অংশগ্রহণ
করছেন।
বাংলাদেশ
স্কোয়াশ ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই কোর্সের প্রধান প্রশিক্ষক ইরানের লেভেল-৩
প্লাস কোচ মোহসিন জাভেদ। কোর্সটির সমন্বয়ক জাতীয় দলের খেলোয়াড় ও নারী কোচ মারজান মনিকা।
ইতোমধ্যে
বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন দুটি লেভেল-১ কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করে দুই নারী
কোচসহ মোট ১৯ আন্তর্জাতিক মানের কোচ তৈরি করেছে। প্রশিক্ষক মোহসিন গত তিন বছর ধরে বাংলাদেশ
জুনিয়র স্কোয়াশ খেলোয়াড়দের কোচিং করিয়েছেন এবং এই কোর্স শেষ হওয়ার পর দেড় মাস তাদের
ফের কোচিং করাবেন।
উল্লেখ্য,
মৃতপ্রায় স্কোয়াশ খেলাকে পুনর্জীবিত করা, খেলাটির প্রচার ও প্রসার, দক্ষ জনবল তৈরি,
নিয়মিত দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনসহ মোট দশটি লক্ষ্য সামনে রেখে সাধারণ
সম্পাদক প্রণীত ফেডারেশনের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ‘২০২৫’ বা ‘ভীষণ ২০২৫’ বা
‘স্বপ্ন যাত্রা’ বাস্তবায়নের পথে রয়েছে। নিজস্ব কোর্ট ছাড়া চিহ্নিত প্রায় সব লক্ষ্যই
ইতোমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।
এই
কোর্স শেষে আরও বেশি আন্তর্জাতিক মানের স্কোয়াশ কোচ তৈরি হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আয়োজকেরা কোর্সটির সার্বিক সাফল্য কামনা করেছেন।
আরকে/প্রবা