প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:০৫ পিএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের
আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতার
চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদেমাস্টার
সাকলাইন মোস্তফা সাজিদ ও ভারতের বিভর আদাক তিন পয়েন্ট নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায়
শীর্ষে রয়েছেন।
বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন
রেজা নীড় ও ভারতের ফিদেমাস্টার গুরপ্রিত পাল সিং আড়াই পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয়
স্থানে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইন্ডিপেন্ডেন্ট
ইউনিভার্সিটি বাংলাদেশের মাল্টি পারপাস হলে চতুর্থ রাউন্ডের খেলায় সাকলাইন বিভর আদাককে
হারান। সাকলাইন সাদা ঘুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৬১ চালের মাথায়
জয়ী হন।
মিনহাজ মননকে হারান। মিনহাজ সাদা ঘুঁটি
নিয়ে নীড়ের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৩৫ চালের মাথায় জয়ী হন।
ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ভারতের
ফিদেমাস্টার গুরপ্রিত পাল সিংয়ের সঙ্গে ড্র করেন। আমিনুল ইসলাম কালো ঘুঁটি নিয়ে গিয়াকো
পিয়ানো গেম পদ্ধতিতে গুরপ্রিতের সঙ্গে ড্র করেন।
ভারতের শাকিল অর্ণব দাস (জুনিয়র) বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে
হারান। অপর্ণ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বনে খেলে ৪৫ চালে জয়ী
হন।
নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তম ভারতের অমিত বিক্রম রায়কে হারান। সিলওয়াল
কালো ঘুঁটি নিয়ে ট্রোমপস্কি এ্যাটাক পদ্ধিতির খেলায় ৩৫ চালে জয়ী হন।
কাল শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে একই স্থানে পঞ্চম রাউন্ডের খেলা শুরু হবে।
আরকে/প্রবা