প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কিউট যশোর জেলা পুরুষ ও নারী হ্যান্ডবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) যশোরের শামস্-উল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
পুরুষ বিভাগের খেলায় ঘোপ ক্রীড়া চক্র ২৪-১৩ গোলে
শাহাদাত স্মৃতি সংঘকে, নারী বিভাগে চুনবিউ স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে তীর্যক ক্লাবকে
এবং তমবির মহল ৩-০ গোলে সৃষ্টি ক্লাবকে হারায়। 
লিগের উদ্বোধন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার
হ্যান্ডবল আহ্বায়ক কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মো. শফিকউজ্জামান।
আরও উপস্থিত ছিলেন কিউট জেলাভিত্তিক হ্যান্ডবল লিগের সমন্বয়কারী ও বাংলাদেশ
হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব সাঈদ আহমেদ। অনুষ্ঠানের
সভাপতিত্ব করেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় মুস্তাক নাসির টনি।
আরকে/প্রবা