× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবস স্কুল কাবাডির ফাইনাল কাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০ পিএম

বিজয় দিবস স্কুল কাবাডির ফাইনাল কাল

বিজয়ের মাসে ম্যাট মাতালো স্কুল শিক্ষার্থীরা। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে জাতীয় কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘বিজয় দিবস স্কুল কাবাডি টুর্নামেন্ট’। জমজমাট লড়াই শেষে টুর্নামেন্টের বালক বিভাগে ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ এবং বালিকা বিভাগে হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও মিরপুর গার্লস আইডিয়াল স্কুল ফাইনালে জায়গা করে নিয়েছে। ফাইনাল অনুষ্ঠিত হবে কাল শুক্রবার (১৯ ডিসেম্বর)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব সেলিম ফকির, এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহসভাপতি আব্দুল্লাহ আল নোমান। এসময় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিশ্বকাপের মেডেলিয়ান উপহার হিসেবে প্রধান অতিথির হাতে তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সদস্য মেজর জাহিদ হাসান মারুফ।

উদ্বোধনী বক্তব্যে অতিরিক্ত সচিব বলেন, ‘সরকারের পক্ষ থেকে কাবাডির জন্য সব ধরনের সহযোগিতা রয়েছে। সম্প্রতি নারী বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করে কাবাডি খেলোয়াড়রা তাদের সামর্থ্য প্রমাণ করেছে। অন্যান্য ফেডারেশনের তুলনায় কাবাডির সাফল্য অনেক বেশি। এরকম স্কুল টুর্নামেন্টের মাধ্যমেই নতুন প্রতিভা উঠে আসবে।’

তিনি আরও যোগ করেন, ‘ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে ফেডারেশন তাদের সক্ষমতা দেখিয়েছে। ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনে মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন থাকবে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক টুর্নামেন্টের লক্ষ্য তুলে ধরে বলেন, ‘ভবিষ্যতের খেলোয়াড় তৈরির মূল পাইপলাইন হলো স্কুল। আমরা রিজিওনাল কাবাডি ডেভেলপ করার জন্য পরিকল্পনা করছি এবং ৮টি অঞ্চলে স্কুল কাবাডি শুরু করবো। আসন্ন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ব্যস্ততার কারণে এবার বিজয় দিবসে সার্ভিসেস ও জেলা দলের পরিবর্তে স্কুল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এই ধারাবাহিকতা আমরা সারা দেশে ধরে রাখতে চাই।’

 আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা