× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের বিজয় দিবস উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৪৪ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২১:০৮ পিএম

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের বিজয় দিবস উদযাপন

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের বিজয় দিবস উদযাপন

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে এবং জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ক্লাব হাউজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারুক হাসান (সাবেক সভাপতি, বিজিএমইএ, ব্যবস্থাপনা পরিচালক-জায়ান্ট গ্রুপ, চেয়ারম্যান-বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এবং ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের উপদেষ্টা, দাতা ও লাইফ মেম্বার)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রেজাউল বিল‍্যাহ শিমুল। অনুষ্ঠানটি সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির (শিপন)।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জুনিয়র আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব, যেখানে ৭১ শিশু শিল্পী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই পুরস্কারসমূহ মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ফ্রেশ স্টেশনারি সৌজন্যে প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়।

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড বিশ্বাস করে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা