প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:৩১ পিএম
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায়, মৌসুমী ইন্ডাট্রিজ লিমিটেডের (কিউট) পৃষ্ঠপোষকতায় এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে ‘কিউট কুষ্টিয়া জেলা পুরুষ হ্যান্ডবল লিগ’-এর পর্দা নেমেছে বুধবার (১৭ ডিসেম্বর)।
ফাইনালে সংগ্রাম স্পোর্টিং ক্লাব ২৪-২৩ গোলে সেভেন স্টার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে সংগ্রামের নিশাদের হাতে।
ফাইনাল খেলা শেষে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জসিম উদ্দিন, পিপিএম (বার) চ্যাম্পিয়ন ও
রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন।
এর আগের দিনের শুরুতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সংগ্রাম স্পোর্টিং ক্লাব ৩৩-২৮ গোলে দৌলতপুর স্পোর্টসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে ১৯-১৫ গোলে সেভেন স্টার স্পোর্টিং ক্লাবের কাছে হার মানে কুষ্টিয়া জেলা স্কুল হ্যান্ডবল দল।
৯টি পুরুষ ও ৯টি নারী হ্যান্ডবল দল নিয়ে আগামীকাল যশোর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউট যশোর জেলা পুরুষ ও নারী হ্যান্ডবল লিগ-২০২৫।
আরকে/প্রবা