× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিফা দ্য বেস্ট

দেম্বেলের প্রথম, বোনমাতির হ্যাটট্রিক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:০৬ পিএম

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫ ২০:২৬ পিএম

দেম্বেলের প্রথম, বোনমাতির হ্যাটট্রিক

কাতারের দোহায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে স্পেনের আইতানা বোনমাতি টানা তৃতীয়বারের মতো দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার পুরস্কার জিতেছেন। অন্যদিকে ফ্রান্সের উসমান দেম্বেলে নির্বাচিত হয়েছেন দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার

বার্সেলোনার মিডফিল্ডার বোনমাতি ক্লাব জাতীয় দলের হয়ে আরেকটি দুর্দান্ত বছর কাটানোর স্বীকৃতি হিসেবে এই সম্মান অর্জন করেন। এর মাধ্যমে তিনি ইতিহাস গড়লেন-নারী ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব দেখালেন।

ভিডিও বার্তায় বোনমাতি বলেন, ‘তৃতীয়বার ফিফা দ্য বেস্ট পুরস্কার জিততে পেরে আমি ভীষণ কৃতজ্ঞ গর্বিত। যারা আমাকে ভোট দিয়েছেন-খেলোয়াড়, কোচ সমর্থক সবাইকে ধন্যবাদ। আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো, যাদের সঙ্গে আমি খেলি বা যাদের বিপক্ষে খেলি, সেই খেলোয়াড় কোচরাই আমাকে সেরা হিসেবে বেছে নিয়েছেন। এর চেয়ে বড় কিছু হতে পারে না।

এদিকে পুরুষ বিভাগে দেম্বেলেই ছিলেন হট ফেভারিট। তার পিএসজি জেতেন কোপা দ্য ফ্রান্স, তাদের ১৩তম লিগ শিরোপা এবং ক্লাব ইতিহাসের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া তারা ফিফা ক্লাব বিশ্বকাপে রানার্সআপ হয়।

দোহায় ফিফা সেলিব্রেশন ২০২৫ ডিনারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাত থেকে পুরস্কার গ্রহণের পর ২৮ বছর বয়সী দেম্বেলে বলেনপ্রথমেই আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। পরিশ্রম যে ফল দেয়, সেটাই প্রমাণিত হয়েছে। ব্যক্তিগত দলীয়-দুই দিক থেকেই এটি আমার জন্য দারুণ একটি বছর।

তিনি আরও বলেন, ‘আমার পরিবারকে ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে থেকেছে। পিএসজির সভাপতি তার স্টাফদের, এবং লুইস কাম্পোসকে ধন্যবাদ। আর আপনাকেও ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট। প্রতি বছর জন্মদিনে আপনার ছোট্ট বার্তাটি আমাকে খুব আনন্দ দেয়। আশাকরি আগামী বছর আবার এখানে ফিরতে পারব।

অন্যান্য বড় ব্যক্তিগত পুরস্কারের মতোই দ্য বেস্ট ফিফা মেন্স কোচ, উইমেন্স কোচ, মেন্স গোলকিপার উইমেন্স গোলকিপার নির্বাচিত হয়েছেন খেলোয়াড়, কোচ, জাতীয় দলের অধিনায়ক, মিডিয়া প্রতিনিধি সমর্থকদের সমান ভোটের ভিত্তিতে।

ইংল্যান্ডকে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা উইমেন্স ইউরো শিরোপা জেতানোর কৃতিত্বে দ্য বেস্ট ফিফা উইমেন্স কোচ  হয়েছেন সারিনা উইগম্যান। তিনি বলেনএটা সত্যিই বিশেষ এক অনুভূতি। নিজেকে অত্যন্ত সম্মানিত মনে করছি। যেসব দলের সঙ্গে কাজ করেছি, তাদের অসাধারণ যাত্রারই প্রতিফলন এই পুরস্কার।

পুরস্কার জয়ের অনুভূতি সম্পর্কে তিনি যোগ করেন, ‘সম্মান-এই একটি শব্দই যথেষ্ট। দল ছাড়া আপনি কিছুই নন। সবাই একই লক্ষ্যে কাজ করলে কত দূর যাওয়া যায়, সেটাই দলগত খেলাধুলার সৌন্দর্য।

পিএসজির দুর্দান্ত মৌসুমের নেপথ্য কারিগর হিসেবে বর্ষসেরা কোচ হয়েছেন লুইস এনরিকে।

চেলসির হয়ে ঘরোয়া ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর ইংল্যান্ডের ইউরো জয়ের পথেও বড় অবদান রাখায় দ্য বেস্ট ফিফা উইমেন্স গোলকিপার হয়েছেন হান্না হ্যাম্পটন। পুরস্কার গ্রহণ করে তিনি বলেনযারা আমাকে ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। সারিনা উইগম্যান সোনিয়া বম্পাস্তোর বিশ্বাসের জন্য কৃতজ্ঞ। ক্লাব দেশের হয়ে আমরা অনেক কিছু অর্জন করেছি, সামনে আরও অনেক কিছু অপেক্ষা করছে।

এদিকে ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা হয়েছেন দ্য বেস্ট ফিফা মেন্স গোলকিপার বর্তমানে ম্যানচেস্টার সিটির খেলোয়াড় হলেও, পিএসজির হয়ে তার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিতেই এই পুরস্কার।

দোন্নারুম্মা বলেন, ‘এই সম্মান পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। আশাকরি আগামীতেও একইভাবে আরও ভালো করতে পারব।

নারী পুরুষ ফুটবলের সেরা গোলের জন্য দেওয়া হয় ফিফা মার্তা অ্যাওয়ার্ড ফিফা পুসকাস অ্যাওয়ার্ড সমর্থক ফিফা লেজেন্ডদের সমান ভোটে নির্ধারিত এই দুটি পুরস্কারে এবার দুটি অসাধারণ গোল স্বীকৃতি পেয়েছে।

দুটি অসাধারণ গোলকে স্বীকৃতি দেওয়া হয়েছে। মেক্সিকোর লিগা এমএক্স ফেমেনিলে টাইগ্রেসের হয়ে করা অ্যাক্রোবেটিক গোলের জন্য লিজবেথ ওভালে জিতেছেন ফিফা মার্তা অ্যাওয়ার্ড

আর আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে করা দুর্দান্ত ওভারহেড কিক গোলের জন্য চলতি বছরের ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন ডিফেন্ডার সান্তিয়াগো মনতিয়েল

সম্পূর্ণভাবে ফিফা ডটকমে নিবন্ধিত ব্যবহারকারীদের ভোটের ভিত্তিতে দেওয়া ফিফা ফ্যান অ্যাওয়ার্ড পেয়েছেন ইরাকের ক্লাব জাখো এসসি সমর্থকেরা। এবার এই পুরস্কারে রেকর্ড ২৭ লাখ ভোট পড়েছে! ২০২৫ সালের মে মাসে আল-হুদুদ এসসির বিপক্ষে লিগ ম্যাচের আগে জাখোর সমর্থকেরা গ্যালারি থেকে মাঠে হাজার হাজার খেলনা ছুড়ে দেন, যা অসুস্থতায় ভোগা স্থানীয় শিশুদের জন্য দান করা হয়-একটি হৃদয়ছোঁয়া দৃশ্য তৈরি করে তারা।

বিশেষজ্ঞ প্যানেলের সিদ্ধান্তে ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং জার্মানির ক্লাব এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের দলীয় চিকিৎসক হিসেবে তিনি বুন্দেসলিগায় এফসি ম্যাগডেবুর্গের বিপক্ষে ম্যাচের আগে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়া এক সমর্থককে বাঁচাতে ছুটে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার প্রাণরক্ষা করেন।

আগের মতোই দ্য বেস্ট ফিফা মেন্স ইলেভেন দ্য বেস্ট ফিফা উইমেন্স ইলেভেন নির্বাচনে অংশ নেন সমর্থকেরা। প্রতিটি একাদশের জন্য ৭৭ জন মনোনীত খেলোয়াড়ের তালিকা থেকে ভোট দেওয়া হয়, যেখানে সমর্থকদের ভোটের ওজন ছিল বিশেষজ্ঞ প্যানেলের ভোটের সমান।

দ্য বেস্ট ফিফা উইমেন্স ইলেভেন ২০২৫ বার্সেলোনার ছয় খেলোয়াড়ের একজন হলেন আইতানা বোনমাতি। আর দ্য বেস্ট ফিফা মেন্স ইলেভেনে উসমান দেম্বেলের সঙ্গে জায়গা পেয়েছেন তার পিএসজির আরও চার সতীর্থ।

দ্য বেস্ট ফিফা উইমেন্স ইলেভেন : হান্না হ্যাম্পটন (চেলসি/ইংল্যান্ড), আইরিনে পারেদেস (বার্সেলোনা/স্পেন), লুসি ব্রোঞ্জ (চেলসি/ইংল্যান্ড),ওনা বাত্লে (বার্সেলোনা/স্পেন), লিয়া উইলিয়ামসন (আর্সেনাল/ইংল্যান্ড), আইতানা বোনমাতি (বার্সেলোনা/স্পেন), ক্লাউদিয়া পিনা (বার্সেলোনা/স্পেন), পাত্রি গুইহারো (বার্সেলোনা/স্পেন), আলেসিয়া রুসো (আর্সেনাল/ইংল্যান্ড), আলেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা/স্পেন), মারিওনা কালদেন্তেই (আর্সেনাল/স্পেন)

দ্য বেস্ট ফিফা মেন্স ইলেভেন : জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি, বর্তমানে ম্যানচেস্টার সিটি/ইতালি), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো), উইলিয়ান পাচো (পিএসজি /ইকুয়েডর), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল/নেদারল্যান্ডস), নুনো মেন্ডেস (পিএসজি পর্তুগাল), জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ/ইংল্যান্ড), পেদ্রি (বার্সেলোনা/স্পেন), ভিতিনিয়া (পিএসজি /পর্তুগাল), কোল পামার (চেলসি/ইংল্যান্ড), লামিনে ইয়ামাল (বার্সেলোনা/স্পেন), উসমান দেম্বেলে (পিএসজি ফ্রান্স)

* এক নজরে ভোটের ফলাফলের সংক্ষিপ্ত তালিকা :

·        দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার : আইতানা বোনমাতি

·        দ্য বেস্ট ফিফা মেন্স প্লেয়ার : উসমান দেম্বেলে

·        দ্য বেস্ট ফিফা উইমেন্স গোলকিপার : হান্না হ্যাম্পটন

·        দ্য বেস্ট ফিফা মেন্স গোলকিপার : জিয়ানলুইজি দোন্নারুম্মা

·        দ্য বেস্ট ফিফা উইমেন্স কোচ : সারিনা উইগম্যান

·        দ্য বেস্ট ফিফা মেন্স কোচ : লুইস এনরিকে

·        ফিফা মার্তা অ্যাওয়ার্ড : লিজবেথ ওভালে

·        ফিফা পুসকাস অ্যাওয়ার্ড : সান্তিয়াগো মনতিয়েল

·        ফিফা ফ্যান অ্যাওয়ার্ড : জাখো এসসির সমর্থকেরা

·        ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড : ডা. হারলাস-নয়কিং, এসএসভি ইয়ান রেগেন্সবুর্গ

·        দ্য বেস্ট ফিফা উইমেন্স ইলেভেন

·        দ্য বেস্ট ফিফা মেন্স ইলেভেন

 আরকে/প্রবা

  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা