প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭ পিএম
আগামী বছরের ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। কমনওয়েলথভুক্ত সব দেশে কিংস ব্যাটন নিয়ে একটি প্রতিনিধি দল ভ্রমণ করেন এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ব্যাটনটির আগমন উদযাপন করা হয়। এবারে কমনওয়েলথ গেমস ফেডারেশন ব্যাটনটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কাছে আগেই প্রেরণ করে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিওএ তথা কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক একটি বর্ণাঢ্য র্যালি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী এবং খেলার প্রদর্শনীর আয়োজন করা হয়। বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা আরম্ভ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিওএর সহসভাপতি আব্দুস সালাম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ব্রিটিশ রাষ্ট্রদূত সারাহ কুকেসহ বিভিন্ন কমনওয়েলথভুক্ত দেশসমূহের হাইকমিশনার, যুব ও ক্রীড়া সচিব মাহাবুব-উল-আলম, বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা, বিওএর সহ-সভাপতিগণ, উপ-মহাসচিব, বিওএ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, বিওএর মহাপরিচালক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ, সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিগণ, বিভিন্ন জাতীয় ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।