× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ

এককে টিকে আছেন কেবল গৌরব!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম

এককে টিকে আছেন কেবল গৌরব!

আন্তর্জাতিক ব্যাডমিন্টনের আসর ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট’-এ বুধবার (১৭ ডিসেম্বর) ছিল দ্বিতীয় দিন। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনটা কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের শাটলারদের জন্য ছিল অম্লমধুর। পুরুষ এবং নারী এককে আকিব সুলাইমান, শুভ খন্দকাররা নিজেদের প্রথম ম্যাচ জেতার পর, দ্বিতীয় ম্যাচেই হেরে বসেন। আইমান ইবনে জামান, আল আমিন জুমারদের মতো জাতীয় শাটলাররাও প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি। এমনকি নারী এককে নাসিমা খাতুন প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে হেরে গেছেন। দ্বিতীয় দিনের শুরুতেও ছিল একই চিত্র। জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার আব্দুস সোয়াদও জিততে পারেননি!

তবে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী গৌরব সিংহ কোয়ালিফিকেশন রাউন্ডে জিতে সেরা ৩২- জায়গা করে নিয়েছেন। বুধবার অস্ট্রেলিয়ান প্রতিযোগী পুস্কাল ইরু সুমাল্লা লাল-সুবজের প্রতিনিধি গৌরবের সামনে দাঁড়াতেই পারেননি। ২১-১২, ২১-১২ পয়েন্টে ম্যাচ জেতেন জাতীয় ব্যাডমিন্টনে তিনবারের চ্যাম্পিয়ন সিলেটের ছেলে গৌরব।

খেলা শেষে গৌরব সিংহ বলেন, ‘ম্যাচটি জিততে পেরে আমি অনেক খুশি। সামনে আরও ভালো খেলে আরও জিতব। ইন্টারন্যাশনাল লেভেলটা অনেক হাই। কে কখন ভালো খেলবে সেটা বলা যায় না। একজন জিতবে, একজন হারবে। বাকিরা কেন হেরে গেছে বলতে পারব না। তবে আমি আজ ভালো খেলেছি তাই জিতেছি।

নিজের উন্নতি প্রসঙ্গে গৌরব জানান, ‘সাফ গেমস সামনে রেখে এখানে তিন মাসের দীর্ঘ প্রশিক্ষণের ভেতরে ছিলাম। নিয়ম-শৃঙ্খলার ভেতরে ছিলাম। আমাদের বিদেশি কোচ ছিল এবং এসব সুবিধা থাকার কারণে আমি উন্নতি করতে পেরেছি। কিভাবে আরও ফুল স্পিডে খেলা যায় সেসব নিয়ে কাজ করেছি। স্পিডিংয়ে একটু ঘাটতি ছিল। ১৬/১৭ পয়েন্টের পর আর ফাইট দিতে পারছিলাম না। সেসব নিয়ে পরে কাজ করেছি। উন্নত করার চেষ্টা করেছি।’

আন্তর্জাতিক প্রতিযোগিতায় র‌্যাংঙ্কিং কোনো বিষয় না উল্লেখ করে গৌরব বলেন, `এখানে সব প্লেয়ারই ভালো। এখানে আমরা কাউকে চিনি না। কারো সঙ্গে মুখোমুখি দেখাও হয়নি। তাই বলতে পারি, এখানে সবই নতুন প্রতিপক্ষ, অচেনা প্রতিপক্ষ এবং অবশ্যই ভালো। এক রাউন্ড জিতেছি এজন্য এখন আমি বেটারফিল করছি। এরপর ডাবলসে নামব সেখানেও ভালো খেলার চেষ্টা করব। জয় সামনের ম্যাচে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আমি দর্শকদের কাছে সেরা হতে চাই, দেশকে গর্বিত করতে চাই।’

এককের মতো ডাবলসেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। সহোদর সিফাত উল্লাহ গালিব এবং সিবগাত উল্লাহ জুটি ভিয়েতনামের প্রতিযোগীর সামনে দাঁড়াতেই পারেননি। সরাসরি সেটে হেরে গেছেন। ২১-১৫, ২১-১২ পয়েন্টের ব্যবধানে হেরেছেন চট্টগ্রামের জনপ্রিয় দুই শাটলার ভাই।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা