প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৯ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:৩০ পিএম
বাংলাদেশ গলফ ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের প্রথম দিন শেষে দলীয় ও এককে শীর্ষে অবস্থান করছে স্বাগতিক বাংলাদেশ। কুর্মিটোলা গলফ কোর্সে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই আসরে বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের অ্যামেচার গলফাররা অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো : অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও বাংলাদেশ।
দলগতভাবে
প্রথম দিনে বাংলাদেশ ‘এ’ শীর্ষে (১৫০ শট) রয়েছে। দুইয়ে রয়েছে বাংলাদেশ ‘সি’ দল (১৫২
শট) এবং তিনে নেপাল (১৫৯ শট)।
বাংলাদেশ
‘এ’ দলের হয়ে অংশ নিচ্ছেন শফিকুল ইসলাম (৭৬ শট) এবং আবু বকর সিদ্দিক (৭৪ শট)। দুইয়ে
থাকা বাংলাদেশ ‘সি’ দলের হয়ে খেলছেন আব্দুল কাদের (৭৫ শট) ও শরীফ হোসেন (৭৭ শট)। নেপাল
দলে খেলছেন রাহুল বিশ্বকর্মা (৭৮ শট) এবং তেনজিং সেরিং (৮১ শট)।
একক
ইভেন্টে একচ্ছত্র দাপট দেখিয়েছেন বাংলাদেশের গলফাররা। সেরা দশে কোনো বিদেশি গলফার নেই।
‘এক আন্ডার পার’ খেলে শীর্ষে রয়েছেন কুর্মিটোলা গলফ ক্লাবের খেলোয়াড় মুসাওয়াত শামস
জাহিদী (৭১ শট)। এ ছাড়া দ্বিতীয় স্থানে বাংলাদেশ ‘এ’ দলের আবু বকর সিদ্দিক (৭৪ শট),
তৃতীয় বাংলাদেশ ‘সি’ দলের আব্দুল কাদের (৭৫ শট) হোসাইন জয় (৭৫ শট), পঞ্চম স্থানে রয়েছেন
বাংলাদেশ ‘এ’ দলের আরেক খেলোয়াড় শফিকুল ইসলাম (৭৬ শট) ও কেজিসির মুন্না মিয়া (৭৬ শট)।
সেরা দশে রয়েছেন সোহেল রানা (৭৭ শট), শরীফ হোসাইন (৭৭ শট), রিজভী খান (৭৭ শট) ও আশিকুর
রহমান (৭৭ শট)।
শীর্ষে
থাকা বাংলাদেশ ‘এ’ গলফার আবু বকর সিদ্দিক বলেন, ‘প্রথম দিনে আমি আমার সেরা দিতে পারিনি।
তারপরও আমাদের দল শীর্ষে রয়েছে। একটা খুবই ভালো লাগছে। আশা করবো শেষ দিন পর্যন্ত এই
ফলাফল ধরে রাখতে।’
নারী
গলফ দল এখনো অংশ নেয়নি। তৃতীয় দিন থেকে শুরু হবে তাদের লড়াই। দেশি-বিদেশি তারকায়
এখন ‘হোম অব গলফ’ কুর্মিটোলা গলফ ক্লাব মুখরিত। বাংলাদেশ গলফ ফেডারেশনের আয়োজন দেখে
মুদ্ধ বিদেশিরা। নেপালি গলফারদের সঙ্গে আসা নেপাল গলফ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তাসি
গলে বলেন, ‘এখানকার আয়োজন এক আতিথেয়তায় আমি মুগ্ধ। সবকিছুই সুশৃংখলভাবে চলছে। যদিও
আমাদের গলফাররা খুব ভালো করতে পারেননি প্রথম দিনে। এখনো সময় আছে। তবে এমন আয়োজনের জন্য
গলফ ফেডারেশনের প্রশংসা না করে পারছি না। সব কিছুই খুবই চমৎকার।’
আরকে/প্রবা