এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:২৫ পিএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিএলসির পৃষ্ঠপোষকতায়, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ভারতের বিভর আদাক ও ফিদেমাস্টার গুরপ্রিত পাল সিং দুই পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় দেড় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মাল্টি পারপাস হলে দ্বিতীয় রাউন্ডের খেলায় বিভর আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, গুরপ্রিত নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তমকে, মনন ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদকে হারান। অমিত বিক্রম রায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের সঙ্গে ড্র করেন। ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ভারতের অর্পণ দাসের (জুনিয়র) সঙ্গে ড্র করেন।
আরকে/প্রবা