× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:২২ পিএম

চ্যাম্পিয়ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন

বিজয় দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলার সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে বালক ও বালিকাদের কাবাডি প্রতিযোগিতা। উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমান।

তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের আয়োজনে সার্কিট হাউজ মাঠে বালিকাদের ৪টি এবং বালকদের ২টি দল অংশ নেয়। বালিকাদের ম্যাচে অংশ নেয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ জেলা প্রশাসন, পাটগুদাম উচ্চ বিদ্যালয় এবং ময়মনসিংহ কাবাডি একাডেমি। ফাইনালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩৩-২০ পয়েন্টে ময়মনসিংহ জেলা প্রশাসনকে হারায়। বালকদের ফাইনালে জেলা প্রশাসনকে ২৭-১৩ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজীদ, সরকারি শারীরিক শিক্ষা কলেজ ময়মনসিংহের অধ্যক্ষ মাহতাব উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল-আমিনসহ ময়মনসিংহ কাবাডি একাডেমির কর্মকর্তারা।  

আরকে/প্রবা 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা