× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ

কোয়ালিফিকেশন রাউন্ডে নাসিমা-আকিবদের জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:১২ পিএম

কোয়ালিফিকেশন রাউন্ডে নাসিমা-আকিবদের জয়

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) পল্টনস্থ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোয়ালিফিকেশন রাউন্ড (প্রথম রাউন্ডের খেলা) ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রথমদিনে অম্ল-মধুর অভিজ্ঞতায় পার করেছেন স্বাগতিক শাটলাররা। সকালে প্রথম ম্যাচে পুরুষ এককে আকিব সুলাইমান, শুভ খন্দকার জয় পেলেও বিকেলে হারের তেতো স্বাদ নেন তারা। পুরুষ এককে হার জুটেছে অভিজ্ঞ আইমান ইবনে জামান, আল আমিন জুমারদেরও। নারী এককে নাসিমা খাতুন দারুণ এক জয় পেয়েছেন। তবে প্রথম রাউন্ডে জিততে পারেননি বৃষ্টি খাতুন।

১৭ দেশের অংশগ্রহণে ঘরের কোর্টে অনুষ্ঠিত হচ্ছে এবারের টুর্নামেন্ট। দিনের প্রথম ম্যাচে কোর্টে নামেন বাংলাদেশের শুভ খন্দকার। নেপালের পাপ্পু পালের বিপক্ষে ২১-১২, ২১-১২ পয়েন্ট ম্যাচ জেতেন শুভ। একই সময় অন্য কোর্টে বাংলাদেশের আকিব সুলাইমানের প্রতিপক্ষ ছিল ভারতের নিশ্চল সতীশ। ম্যাচটি ২১-১৭, ২০-২২, ২১-১৯ পয়েন্টে ম্যাচ জেতেন আকিব।

দিনের শুরুতে নারী এককে খেলতে নামেন বাংলাদেশের নাসিমা খাতুন। নেপালের প্রতিযোগী রিহানে শারচেনকে সরাসরি ২১-১৯, ২১-১৮ পয়েন্টে হারান। তবে নাসিমা জিতলেও পারেননি বৃষ্টি খাতুন। নেপালের শেসনা সিরপালির কাছে ২১-৫, ২১-১৬ পয়েন্টে হেরে যান। বাংলাদেশের অভিজ্ঞ শাটলার আইমান ইবনে জামান মালয়েশিয়ার কং উই জিয়াংকের কাছে ২১-১১, ২১-১০ পয়েন্টে হেরে যান। জিততে পারেনি আল আমিন জুমারও। ভারতীয় শাটলার সাই নচিকেতের কাছে ২১-৯, ২১-১১ পয়েন্টে ব্যবধানে হার মানেন। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা