× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আফ্রিদির মেয়ের সঙ্গে শাহীন শাহর বিয়ে ৩ ফেব্রুয়ারি

প্রবা ডেস্ক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৬:০৮ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম

শাহীন শাহ আফ্রিদি ও আনশা।

শাহীন শাহ আফ্রিদি ও আনশা।

এই শীতেই গাঁটছড়া বাঁধতে চাইছেন পাকিস্তানের ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি। তার পাত্রী পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদির মেয়ে আনশা। তার সঙ্গে শাহীনের বাগদানের খবর গত বছর প্রকাশিত হয়েছিল। 

বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে, শাহীন ও আনশা আগামী ফেব্রুয়ারিতেই আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্রে ডন জানিয়েছে, শাহীন আফ্রিদি এবং আনশার নিয়ের অনুষ্ঠান আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

দুই পরিবারের ইচ্ছে মোতাবেক পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরবর্তী মৌসুম শুরু হওয়ার আগেই করাচিতে ওই বিয়ে অনুষ্ঠিত হওয়ার বিষয়টি চুড়ান্ত করা হয়েছে।অন্যান্য আনুষ্ঠানিকতাগুলো কিছুদিন পরে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে সূত্রটি। 

পাকিস্তান ক্রিকেট দলের বাঁ-হাতি বোলার শাহীন শাহ আফ্রিদি চোট কারণে এই বছর অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ফাইনালের সময় হ্যারি ব্রুকের ক্যাচ নেওয়ার সময় বল ডান হাঁটুতে এসে আঘাত করলে খেলার তৃতীয় ওভারে তাকে মাঠের বাইরে পাঠানো হয়। 

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট সিরিজের সময় হাঁটুর লিগামেন্টের ইনজুরির কারনে তিনি বিলম্বে টুর্নামেন্টে যোগ দেন।

শাহীন শাহ আফ্রিদি জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি পিএসএলে আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলে থাকেন। আগামী পিএসএল আসর আগামী ৯ ফেব্রুয়ারি, ২০২৩ থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা