× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনাল কাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ২০:৩৫ পিএম

 বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনাল কাল

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হওয়া চার দিনব্যাপী ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৫’-এর পর্দা নামছে কাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। শিরোপা জয়ের লক্ষ্যে নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে দুপুর ১২টায় বাংলাদেশ আনসার প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। অপরদিকে পুরুষ বিভাগের ফাইনালে বিকেল ৩টায় মুখোমুখি হবে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ আনসার। 

ফাইনাল খেলা শেষে প্রতিযোগিতার পুরুষ ও নারী বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা।

নারী বিভাগে আজ সোমবার (১৫ ডিসেম্বর) প্রতিযোগিতার  প্রথম খেলায় বাংলাদেশ আনসারের কাছে ৩৯-৩১ গোলে হেরে যায় বাংলাদেশ পুলিশ। আনসারের মেয়েরা আধিপত্য ধরে রেখে প্রথমার্ধে ২০-১৬ গোলে এগিয়ে যায়। বর্ডার গার্ড বাংলাদেশ ও ফারুক তমাল স্পোর্টস একাডেমির মধ্যকার খেলায় ২৯-২৪ গোলে শেষ হাসি হাসে ফারুক তমালের মেয়েরা। জমজমাট লড়াইয়ে ফারুক তমাল প্রথমার্ধে ১৪-১৩ গোলের লিড নেয়।

অপরদিকে পুরুষ বিভাগে সহজ জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ দল। ৪২-২২ গোলে তারা হারায় টিম হ্যান্ডবল ঢাকাকে। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ২০-১৩। দিনের শেষ হাইভোল্টেজ ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ৩০-২৭ গোলে বাংলাদেশ আনসার দলের বিপক্ষে জয় তুলে নেয়। অথচ প্রথমার্ধে আনসার দল ১৫-১৪ গোলে এগিয়ে ছিল। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা