প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪১ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
কুমিল্লা থেকে সরিয়ে ফেডারেশন কাপে মোহামেডান ও বসুন্ধরা কিংসের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে নিয়ে আসা হয়। যা কাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু মোহামেডানের দাবী অনুযায়ী ম্যাচটি আজ আর হচ্ছে না। ২৩ ডিসেম্বর হবে সাদা কালোদের হোম ভেন্যু কুমিল্লাতেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি সূত্র নিশ্চিত করেছে।
বিজয় দিবসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ ব্যস্ত সময় পার করেন। এজন্য বাফুফে জাতীয় স্টেডিয়ামে দর্শক বিহীন ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল। ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান দর্শকশূন্য ম্যাচ খেলতে রাজি নয় মর্মে রোববার বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছিল। তাদের সমর্থকরা স্টেডিয়ামে উপস্থিত থাকতে চায়। নিরাপত্তা কোনো ইস্যু থাকলে আজকের পরিবর্তে অন্য দিন ম্যাচ আয়োজনের দাবি জানায়। বাফুফের লিগ কমিটির চেয়ারম্যান ইরুল হাসান সোমবার কমিটির সদস্যদের সঙ্গে মোহামেডান ও কিংসের মধ্যকার ম্যাচ নিয়ে পুনরায় আলোচনা করেন। এতে অধিকাংশ সদস্য দর্শকবিহীন ম্যাচ আয়োজনে অমত প্রকাশ করেন। ফলে আজ কিংস ও মোহামেডানের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হচ্ছে না। বডিলি শিফট হয়ে পরের মঙ্গলবার কুমিল্লাতেই দুই দল ফেডারেশন কাপের ম্যাচ খেলবে। ওই দিন কুমিল্লার ভেন্যুর ওই ম্যাচটি পরের সপ্তাহে হবে। তবে আজ কিংস অ্যারেনায় ফর্টিজ ও আরামবাগ ক্রীড়া সংঘের ম্যাচটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।
আরকে/প্রবা