প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫৪ পিএম
কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের কারণে জাতীয় নারী ফুটবল দল থেকে অনেকটাই আড়ালে চলে যাওয়া সাবিনা খাতুন, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়াকে নতুনভাবে সামনে আনল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে তাদের মূল ফুটবল দলে নয়, বরং ফেরানো হচ্ছে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে। আগামী বছরের জানুয়ারিতে থাইল্যান্ডে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ১৮ সদস্যের বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে।
প্রকাশিত
স্কোয়াডে জায়গা পেয়েছেন সদ্য সাফজয়ী দলের অভিজ্ঞ খেলোয়াড় সাবিনা খাতুন, মাসুরা পারভীন,
নিলুফা ইয়াসমিন, মাতসুশিমা সুমাইয়া ও কৃষ্ণা রানী সরকার। পাশাপাশি ২০২২ সালের সাফ চ্যাম্পিয়ন
দলের সদস্য মার্জিয়া এবং মিশরাত জাহান মৌসুমীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে।
এর
আগে ২০১৮ সালে থাইল্যান্ডে নারী এশিয়ান কাপ ফুটসালের বাছাইপর্বে অংশ নিয়েছিল বাংলাদেশ।
সে আসরে সাবিনার নেতৃত্বে তিন ম্যাচেই হার মানতে হয় দলকে। উল্লেখযোগ্যভাবে, সাবিনা
ও সুমাইয়া দুজনেরই ক্লাব পর্যায়ে মালদ্বীপের ফুটসালে খেলার অভিজ্ঞতা রয়েছে।
ফুটসালের প্রাথমিক দল: সেঁজুতি ইসলাম স্মৃতি, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জিলি, সাবিনা খাতুন (অধিনায়ক), মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, উন্নতি খাতুন, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মিশরাত জাহান মৌসুমী, মারজিয়া, নাসরিন আক্তার।
আরকে/প্রবা