× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পোস্টার নিয়ে পিসিবির আপত্তি

প্রবা স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:০৮ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫ ২১:১৪ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের পোস্টার নিয়ে পিসিবির আপত্তি

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এই পোস্টের লিংকে ক্লিক করলে আইসিসির ওয়েবসাইটে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরুর বিষয়ে বিস্তারিত জানা যায়। এ খবরের ওপরেও সেই একই পোস্টারটি ব্যবহার করা হয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই পোস্টার দেখে খুশি হতে পারেনি। আইসিসিতে তারা এই পোস্টার নিয়ে আপত্তি জানিয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোট ২০টি দল অংশ নেবে এই আসরে। কিন্তু এই প্রচারণামূলক পোস্টারে মাত্র ৫টি দলের অধিনায়কের ছবি ব্যবহার করা হয়েছে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা, দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম, অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের ছবি দিয়ে এই পোস্টারটি বানানো হয়। পাকিস্তানের সালমান আগাসহ ১৫টি দলের অধিনায়কের ছবি ব্যবহার করা হয়নি।

পিসিবির এক সূত্র জানিয়েছে, ‘কয়েক মাস আগে এশিয়া কাপেও আমরা একই সমস্যায় পড়েছি। তখন সম্প্রচারকেরা আমাদের অধিনায়ককে বাদ দিয়ে প্রচারণা চালান।’ সূত্রটি দাবি করে, পিসিবি এ নিয়ে এশিয়া কাপের আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে কথা বলার পর নাকি পরিস্থিতি পাল্টায়। সূত্রটি এরপর বলে, ‘এবার আমরা আবারও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, টিকিট বিক্রির প্রচারণামূলক পোস্টারে আমাদের অধিনায়ককে রাখা হয়নি।’

ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হবে ৮ মার্চ। পোস্টারটি দেখে কেউ কেউ ভাবতে পারেন, এ মুহূর্তে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ দেশের অধিনায়ককে নিয়ে সম্ভবত এটি বানানো হয়েছে। তবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা শীর্ষ পাঁচে থাকলেও শ্রীলঙ্কা র‍্যাঙ্কিংয়ে ৮ম দল।

আরকে/প্রবা  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা