× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে ৩২ দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫ ২০:৫৬ পিএম

বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটে ৩২ দল

‘রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৫, পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্স’ টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৪ ডিসেম্বর)। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফল দল রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের শুরু হবে কাল সোমবার (১৫ ডিসেম্বর) থেকে। টুর্নামেন্টের পাওয়ার্ড বাই স্পন্সর এইস  প্রোপার্টিজ। কো-স্পন্সর হিসেবে আছে নাবিল  গ্রুপ, একমি এবং ইস্পাহানি। বরাবরের মতো দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ৩২টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। মাঠকে দুই ভাগে ভাগ করে একইসঙ্গে দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ প্রতিদিন মানবজমিনের এবং সময় টিভি-নয়া দিগন্তের মুখোমুখি হবে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের অডিটরিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লি জয়ী অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের  হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদুল কামাল ও একমি কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের লেফট্যানেন্ট কর্নেল (অব) ইঞ্জিনিয়ার আলি রেজা, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি মঞ্চে উপবিষ্ট ছিলেন।

স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেন রায়হান। এরপর জার্সি উন্মোচন করেন অতিথিরা। পরে টুর্নামেন্টের ড্র ও  গ্রুপিং সম্পন্ন করা হয়।

সোহান বলেন, ‘এটা খুব ভালো একটা উদ্যোগ। যত খেলা হবে। আমার মনে হয়, খেলার ভেতরে থাকলে মন থেকেও খুশি লাগে। আশাকরি, এরকম উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশাআল্লাহ।’

তাসভির বলেন, ‘টুর্নামেন্টের সঙ্গে থাকতে পারে রংপুর রাইডার্স পরিবার গর্বিত। সাংবাদিকরা টুর্নামেন্টে খেলবেন। নিশ্চিতভাবেই আনন্দটা ছড়িয়ে যাবে। টুর্নামেন্টের সাফল্য কামনা করছি। এবং অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন।’

আরিফুর রহমান বাবু বলেছেন, ‘বিএসজেএর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের জন্য সংবাদ কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেই অপেক্ষা শেষ হলো। আমাদের সব স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ। তারা আমাদের পাশে না থাকলে, সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এই টুর্নামেন্ট সফল হতো না।’  

 আরকে/প্রবা

 

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা