× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়ে লা লিগা শুরু রিয়ালের

খেলাধুলা ডেস্ক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ১৩:৩৯ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১৩:৪৫ পিএম

জয়ে লা লিগা শুরু রিয়ালের

সাত বছর পর লা লিগায় প্রথম ম্যাচ খেলতে রবিবার (১৪ আগস্ট) দিনগত রাতে মাঠে নেমেছিল আলমেরিয়া। প্রতিপক্ষ ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই রিয়ালের উপর আক্রমণ শুরু করে আলমেরিয়া। তবে শেষ হাসি হেসেছে রিয়াল সমর্থকরাই। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে লা লিগায় শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। 

ম্যাচ শুরুর পর গ্যালারিতে নিজের জায়গায় সমর্থকরা ঠিকঠাক বসার আগেই অবশ্য রিয়ালের জালে বল জড়ায় আলমেরিয়া। বেশ অনেকটা সময় সেই লিড ধরেও রেখেছিল। শেষ পর্যন্ত আর নার্ভ ধরে রাখতে পারেনি তারা। রক্ষণে ভাঙন ধরিয়ে সমতায় ফেরার পর জয়সূচক গোল পেতে আর বেশি দেরি করতে হয়নি রিয়ালের। 

রিয়ালের জালে বল জড়াতে আলমেরিয়া সময় নেয় মাত্র ৬ মিনিট। মাঝমাঠ থেকে পাওয়া লম্বা থ্রুতে রিয়াল ডি বক্সের ভিতর থেকে ডান পায়ের গড়ানো শটে লক্ষ্যভেদ করেন আলমেরিয়ার বেলজিয়ান ফরোয়ার্ড রামজানি। পুরো শরীর শূন্যে ভাসিয়ে ঝাপ দিয়েও শেষ রক্ষা করতে পারেননি রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। 

ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি রিয়ালও। আলমেরিয়ার গোলরক্ষক ফের্নান্দো মার্তিনেস দীর্ঘ সময়ে নিয়ে গোল পোস্ট আগলে রাখলেও শেষ রক্ষা হয়নি।

অষ্টম মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে আলমেরিয়ার গোলপোস্ট লক্ষ্য করে দারুণ শট নিয়েছিলেন রিয়াল মিডফিল্ডার ফেদেরিকা ভালভার্দে। কিন্তু তার সেই প্রচেষ্টা দারুণ দক্ষতায় রুখে দেন আলমেরিয়ার গোলরক্ষক। 

কয়েক মিনিট পর রিয়ালকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন করিম বেনজেমা। আলমেরিয়ার বক্সের মধ্যে ভিনিয়াসের পাস থেকে বল পেয়ে সুবিধাজনক স্থানে থেকেও গোলপোস্টের উপর দিয়ে মারলে হতাশ হয় রিয়াল ডাগআউট। 

২৮ ও ৩৭ মিনিটে টনি ক্রুসের পাস ও থ্র থেকে বল পেয়েও গোল করতে পারেননি করিম বেনজেমা ও ভিনিশিয়াস। দুইবারই বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ফের্নান্দো মার্তিনেস।

বিরতির কিছুক্ষণ আগে দারুণ এক হেড করেছিলেন এ ম্যাচেই লা লিগায় অভিষেক হওয়া রিয়ালের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুদিগার। কিন্তু সেটাও ফেরান গোলরক্ষক। এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরার লড়াই জারি ছিল রিয়ালের। কিন্তু প্রতিবারই রিয়াল ফুটবলারদের শট গোলপোস্ট ছুঁয়ে বের হয়ে গেছে বা ফিরিয়ে দিয়েছেন আলমেরিয়ার গোলরক্ষক। 

ম্যাচের ৬১তম মিনিটে ম্যাচে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ভিনিশিয়াসের শট ফিরিয়ে দিলে বল পেয়ে বেনজেমা পাস দেন ভাসকেসকে। ফাঁকা জালে তখন বল পাঠাতে আর ভুল করেননি ভাসকাস। 

১৪ মিনিট সমতাসূচক গোল পায় রিয়াল। দুর্দান্ত ফ্রি কিকে রিয়ালকে এগিয়ে দেন অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবা। মাঠে নেমে ফ্রি কিকেই প্রথম বল স্পর্শ করেছিলেন তিনি, আর তাতেই জয়সূচক গোল পায় মাদ্রিদ।

৮৫তম মিনিটে দারুণ একটি সুযোগ পেয়ে যান আলমেরিয়ার সানচেস। কিন্তু বক্সের ভেতর থেকে সোজাসুজি শট সহজেই ধরে ফেলেন রিয়াল গোলরক্ষক কোর্তোয়া। শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে রিয়াল।

প্রবা/আরএম/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা