× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয় দিবস হ্যান্ডবল শুরু কাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫ ২০:৫২ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫ ২০:৫২ পিএম

বিজয় দিবস হ্যান্ডবল শুরু কাল

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় শনিবার (১২ ডিসেম্বর) থেকে চার দিনব্যাপী ‘মহান বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। ঢাকার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম, মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল বিকেল সাড়ে ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ খালেদ আনোয়ার।

এই আসরে পুরুষ বিভাগে অংশ নেবে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব এবং টিম হ্যান্ডবল ঢাকা। নারী বিভাগে অংশগ্রহণ করবে বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বর্ডার গার্ড বাংলাদেশ এবং ফারুক তমাল স্পোর্টস একাডেমি।

 আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা