বিশ্বকাপে রেকর্ড ১৮ গোল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৮ পিএম
ভারতের চেন্নাই ও মাদুরাইতে অনুষ্ঠিত
জুনিয়র বিশ্বকাপ (অনুর্ধ-২১) হকিতে বাংলাদেশ ১৭তম হয়েছে। এ ছাড়া অস্ট্রিয়াকে হারিয়ে
জিতেছে চ্যালেঞ্জার্স ট্রফি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) শেষ দিনে আরও একটি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের
‘হকির হামজা’ খ্যাত আমিরুল ইসলাম। রেকর্ড ১৮ গোল (জুনিয়র বিশ্বকাপ হকির ইতিহাসে
সর্বোচ্চ) করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম উঠিয়ে ২ হাজার ডলার পুরস্কার পেয়েছেন
তিনি। 
আগের দিন বুধবার ভারতের চেন্নাইয়ে ফাইনালে জার্মানি
টাইব্রেকারে ২-১ গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছে । নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে
ড্র ছিল। স্বাগতিক ভারত আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জেতে।
বাংলাদেশ দল মাদুরাই থেকে আবার চেন্নাইয়ে
ফেরে ফাইনাল দেখতে। আমিরুলের জন্য ছিল বিশেষ স্বীকৃতি। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের
ট্রফির পাশাপাশি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দিয়েছে এফআইএইচ। 
বাংলাদেশের আমিরুল ছয় ম্যাচে ১৮ গোল
করেন। এর মধ্যে পাঁচটি হ্যাটট্রিক ও চার ম্যাচে সেরা হয়েছেন।
আরকে/প্রবা