প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১০:১৩ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫ ১০:১৫ এএম
টেস্টে নামার আগে সুসংবাদ পেয়েছে সিরিজে লিড নেওয়া অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে পুরো ফিট নিয়ে তাদের স্কোয়াডে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স।
আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। যার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে একমাত্র সংযোজন কামিন্স। মেরুদণ্ডের হাড়ে চোটের কারণে তিনি জুলাইয়ের পর থেকে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন, মিস করেছেন অ্যাশেজের প্রথম দুটি টেস্ট। দ্বিতীয় টেস্টের দলে তাকে ফেরানোর প্রত্যাশা থাকলেও শেষ পর্যন্ত সিএ–কে হতাশ হতে হয়।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার স্কোয়াড
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেনডান ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসের, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও ব্যু ওয়েবস্টার