× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৯ দিন পেছালো জাতীয় টিটি প্রতিযোগিতা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:১৯ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২১ পিএম

৯ দিন পেছালো জাতীয় টিটি প্রতিযোগিতা

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা। এর আগে ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতার ঘোষণা থাকলেও খেলোয়াড়দের অনুশীলনের ভেন‍্যুর সীমাবদ্ধতার কথা চিন্তা করে টুর্নামেন্ট পিছিয়ে দেয়া হয়েছে। কারণ একই ভেন‍্যুতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এবার টুর্নামেন্ট শুরু হচ্ছে অনুর্ধ-৯, ১১, ১৩, ১৫ এবং ১৭ বালক এবং বালিকাদের সিঙ্গেলস র‍্যাংকিং টুর্নামেন্টের মাধ্যমে। প্রতিযোগিতার প্রথম দুই দিন বালক-বালিকাদের সিঙ্গেলস র‍্যাংকিং অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, অনুর্ধ-১৯ এর নিজে বাংলাদেশের জাতীয় কোন র‍্যাংকিং নেই।

১১-১৮ জানুয়ারি পর্যন্ত অনুর্ধ-১৯ বালক-বালিকা এবং সিনিয়র পুরুষ-নারীদের ১৪টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিনিয়র ক্যাটাগরিতে ৭টি ইভেন্ট এবং জুনিয়র (অনুর্ধ-১৯) ক্যাটাগরিতে ৭টি ইভেন্ট। এগুলো হলো: পুরুষ দলগত, পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী দলগত, নারী একক, নারী দ্বৈত, মিশ্র দ্বৈত। জুনিয়র (অনুর্ধ-১৯) ক্যাটাগরিতে বালক ও বালিকা বিভাগের মধ্যে (অনুর্ধ-১৯) বালক একক, বালক দ্বৈত, বালক দলগত, বালিকা একক, বালিকা দ্বৈত, বালিকা দলগত এবং মিশ্র দ্বৈত।
প্রতিযোগিতায় বালক বিভাগের শীর্ষ ৮ খেলোয়াড় সিনিয়র ক্যাটাগরিতে পুরুষদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। বালিকাদের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার কোন সীমাবদ্ধতা নেই, অর্থাৎ যেকোনো বয়সী বালিকারা সিনিয়র ক্যাটাগরিতে খেলার সুযোগ পাবে।

যে সব সংস্থা বা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তারা হলো : জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয়, সার্ভিসেস দলসমূহ যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ জেল পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, বিকেএসপি, বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, বিটিএমসি, পল্লী বিদ্যুৎ, কাস্টমসসহ সরকারি প্রতিষ্ঠানসমূহ।

প্রতিযোগিতায় এন্ট্রি পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। টুর্নামেন্টের একক এন্টি ২০০ টাকা, যেকোন দ্বৈত এন্ট্রি ৩০০ টাকা, দলগত এন্ট্রি ৭০০ টাকা এবং এফিলিয়েশন ফি ১০০০ টাকা পাঠাতে হবে ফেডারেশনের অফিসিয়াল বিকাশ পেমেন্ট অপশনের মাধ্যমে ০১৯১৯০১২৮৮৩ মাচেন্ট নাম্বারে। ট্র্যাকিংয়ের সুবিধার্থে রেফারেন্সে অবশ্যই খেলোয়াড়দের তথ্য-সংক্ষেপে লিখে দিতে হবে। এছাড়া বিকাশে রেজিস্ট্রেশনের পর খেলোয়াড়দের জন্মনিবদ্ধন এবং জাতীয় পরিচয়পত্রের ডকুমেন্টসহ [email protected] ঠিকানায় ই-মেইল পাঠিয়ে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। টুর্নামেন্টের ব্যাপারে যেকোন তথ্যের জন্য টুর্নামেন্ট কমিটির আহবায়ক নাসিমুল হাসান কচির ০১৭০৫২০৩০৮৫ সঙ্গে যোগাযোগ করতে হবে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা