× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রিয়াকে হারালেই চ্যালেঞ্জার্স ট্রফি বাংলাদেশের

জুনিয়র হকি বিশ্বকাপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৬ পিএম

অস্ট্রিয়াকে হারালেই চ্যালেঞ্জার্স ট্রফি বাংলাদেশের

হকির যে কোনো পর্যায়েই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। ভারতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে (অনূর্ধ-২১) বেশ আশা জাগানিয়া পারফরম্যান্স বাংলাদেশের। আমিরুলময় এক বিশ্বকাপই খেলেছে লাল সবুজের যুবারা। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই অনবদ্য হ্যাটট্রিক করেছেন আমিরুল। ১৫ গোল করে রয়েছেন সর্বাধিক গোলদাতাদের শীর্ষে। কাল সোমবার (৭ ডিসেম্বর) ১৭তম স্থান নির্ধারণী খেলায় অস্ট্রিয়ার বিপক্ষে টার্ফে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ জিতলে বাংলাদেশ সপ্তদশ স্থান লাভ করবে। পাশাপাশি ‘চ্যালেঞ্জার্স কাপ’ নামে একটি ট্রফিও পাবে কোচ সিগফ্রাইড আইকম্যানের শিষ্যরা। দারুণ খেলে এরই মধ্যে প্রশংসা পাচ্ছেন বাংলাদেশ যুব হকি দলের খেলোয়াড়েরা। এবার ট্রফি পেলে সেটি হবে তাদের জন্য বাড়তি পাওয়া।

অস্ট্রিয়ার বিপক্ষে জিতে চ্যালেঞ্জার্স কাপ নিতে ব্যাকুল হয়ে আছেন যুবারা। মাদুরাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের অধিনায়ক মেহরাব হাসান বললিছেন, ‘আমরা এতদূর এসেছি, আর সামনে একটি মাত্র ম্যাচ আছে। এই ম্যাচে জয় নিয়ে ফিরতে চাই।জিতলে মিলবে ট্রফি। এই অনুভূতিই কাজ করছে বাংলাদেশ অধিনায়কেরও, ‘আমরা যে এ পর্যন্ত আসব সেটি হয়ত আগে ভাবিনি। কেবল ম্যাচ বাই ম্যাচ এবং নিজেদের ওপর বিশ্বাস রেখেছি এবং দলের সবার অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছি। এখন কালকের (আজ) ম্যাচ জিতলে শুনেছি ট্রফি পাবো। সেটি আমাদের জন্য নিঃসন্দেহে দারুণ হবে।

বিশ্বকাপে ব্যক্তিগতভাবে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে চলেছেন ‘হকির হামজা’ খ্যাত আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ১৫ গোল। নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি হকির এই উঠতি তারকা, ‘নিজের পারফরম্যান্সে সত্যি অনেক খুশি। ভাবিনি এতগুলো গোল হবে, কালকে আমাদের শেষ ম্যাচ, সবার কাছে দোয়া চাই।

বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হকিতে শক্তিশালী এই দলটির বিপক্ষে লড়াই করে বাংলাদেশ হার মানে ৫-৩ গোলে। ওই ম্যাচে তিনটি গোলই ছিল আমিরুলের। পরের ম্যাচেও কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন ফরিদপুর থেকে উঠে আসা এই হকি খেলোয়াড়। ম্যাচটি বাংলাদেশ ড্র করে ৩-৩ গোলে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আরও একবার বুক চিতিয়ে লড়াই করে বাংলাদেশ। তবে সেদিন হারতে হয় ৩-২ গোলে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফিরতি দেখায় আমিরুলের হ্যাটট্রিকের সুবাদে ৫-৩ গোলে জেতে বাংলাদেশ। এবার শেষ ম্যাচটি জিতে দেশে ফিরতে চান আমিরুল। অস্ট্রিয়ার বিপক্ষেও মেলে ধরতে চান নিজেকে, ‘আমাদের লক্ষ্য ছিল অন্তত সেরা ১৬ এর মধ্যে থাকা। সেটি হয়নি। এখন আমরা ১৭তম হতে চাই। কালকের দেশের মানুষকে আরেকটি জয় উপহার দিতে চাই।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা