সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫ ১৯:০৯ পিএম
সাউথ এশিয়ান সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ গত ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতের ঝাড়খন্ডের রাঁচিতে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের ২০ অ্যাথলেট অংশ নেন।
প্রতিযোগিতায়
অংশগ্রহণের আগে দলীয় ব্রিফিংয়ে অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ড. মোঃ নাঈম
আশফাক চৌধুরী স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদকজয়ীদের ক্রমানুসারে ৩, ২ ও ১ লাখ টাকা
করে অর্থ পুরষ্কারের ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ রবিবার (৭ ডিসেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামের
সম্মেলন কক্ষে পদকজয়ী অ্যাথলেটদের অর্থ পুরষ্কার প্রদান করা হয়। ৩টি ইভেন্টে তাম্রপদকজয়ী
অ্যাথলেটদের এক লাখ টাকা করে অর্থ পুরষ্কার প্রদান করা হয়।
যারা
পদক পেয়েছেন, তারা হলেন : ৪ গুণিতক ১০০ মিটার রিলে (পুরুষ) ইভেন্টে মো. ইসমাইল, তারেক
রহমান, আব্দুল মোতালেব, লুসাদ ইসলাম, ৪ গুণিতক ৪০০ মিটার রিলে (পুরুষ) ইভেন্টে মাসুদ
রানা, তারেক রহমান, নাজিমুল হোসেন, লুসাদ ইসলাম এবং ৪ গুণিতক ৪০০ মিটার রিলে (নারী)
শারিফা খাতুন, সুমাইয়া দেওয়ান, বর্ষা খাতুন ও নুসরাত জাহান রুনা।
আরকে/প্রবা