× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাসরিন স্পোর্টস একাডেমির শুরু হার দিয়ে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২২:০৫ পিএম

নাসরিন স্পোর্টস একাডেমির শুরু হার দিয়ে

প্রথমবারের মতো মাঠে গড়ানো সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপে হার দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টস একাডেমি। শুক্রবার (৫ ডিসেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক চ্যাম্পিয়ন দল এপিএফ উইমেন’স ফুটবল ক্লাবের কাছে ৪-০ গোলে হেরেছেন সানজিদা আক্তার, অর্পিতারা।

২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন হিসেবে এই আসরে খেলার সুযোগ পেয়েছিল নাসরিন একাডেমি। তবে মাঝে এক মৌসুমে লিগ না হওয়ায় দলটি ছিল প্রস্তুতির বাইরে। তাছাড়া জাতীয় দলের ক্যাম্প চলায় মারিয়া-মনিকারাও খেলতে পারছেন না এই প্রতিযোগিতায়। সব মিলিয়ে অপির্তা, জয়নব, পূজা, মেঘলাদের মতো তরুণীদের নিয়ে নেপালে নোঙর ফেলেছিল দলটি। মাঠের লড়াইয়ে নেমে প্রথম ম্যাচে পেল হারের তেতো স্বাদ। 

নেপালের হয়ে রাশমি ও মিনা দুটি করে গোল করেন। রাউন্ড রবিন লিগে সোমবার পাকিস্তানের দল করাচি সিটির মুখোমুখি হবেন সানজিদা-জয়নবরা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা