× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিমিয়ার ভলিবল তিন বছর পর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:৪২ পিএম

প্রিমিয়ার ভলিবল তিন বছর পর

তিন বছর পর শুরু হয়েছে মাল্টিফ্যাবস লিমিটেড ঢাকা মহানগরী প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের খেলা। শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ১০ দলের এই লিগের উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। সময় সাধারণ সম্পাদক বিমল ঘোষ, ফেডারেশনের সহসভাপতি লিগ কমিটির চেয়ারম্যান মাছুদুল আলম এবং সদস্য সচিব শরিফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন।

বর্তমান চ্যাম্পিয়ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ছাড়াও এবারের আসরে অংশ নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), তিতাস ক্লাব, পুলিশ, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, পানি উন্নয়ন বোর্ড, ওয়ারী ক্লাব, ঢাকা সবুজ ক্লাব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সবশেষ ২০২২ সালে প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল। 
উদ্বোধনী দিনের খেলায় বিউবো ৩-০ সেটে বিকেএসপিকে, পাউবো ৩-০ সেটে ঢাকা সবুজকে হারিয়ে শুভসূচনা করে। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা