প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:৩৪ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:৩৫ পিএম
আগামী
২১ ডিসেম্বর থেকে ‘একুয়া পেইন্ট-এলিট স্টিল পৃষ্ঠপোষকতায় ঢাকায় শুরু হবে চার দিনব্যাপী বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
শনিবার (৬ ডিসেম্বর) থেকে বিভিন্ন স্থান/ প্রতিষ্ঠানে যথা : খাগড়াছড়ি, চট্টগ্রাম, গোপালগঞ্জ, আই ইউ বি, বিকেএসপি, সিলেট, কুমিল্লা ও ঢাকার সব ক্লাব/প্রতিষ্ঠানে আঞ্চলিক/প্রথম পর্বের খেলা শেষ করে ১৬ ডিসেম্বরের মধ্যে সব গ্রুপের জন্যে সর্বোচ্চ দুই প্রতিযোগীর নাম পাঠাতে হবে। প্রতিযোগিতায় মোট নয়টি গ্রুপ যথা উন্মুক্ত (পুরুষ), উন্মুক্ত (মহিলা), সৌখিন/মেম্বার (উন্মুক্ত; ক্লাব মেম্বর, অফিসার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অন্যান্য) এবং ছেলে ও মেয়েদের ১১ বছরের নিচে ১২-১৩ বছর এবং ১৪-১৫ বছরের পৃথক গ্রুপ। তবে কোন গ্রুপে ৫ খেলোয়াড়ের কম হলে তারা পরবর্তী গ্রুপে খেলবে।
আসরের ট্রফি উন্মোচন ও মিট দ্যা প্রেস হবে ২১ ডিসেম্বর সকাল ১১টায়, বসুন্ধরা স্পোর্টস সিটিতে। ওই দিনই মিট দা প্রেসের আগে বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন এবং বসুন্ধরা গ্রুপের সাথে চুক্তিপত্র সাইন হবে।
ফাইনাল
খেলা, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান হবে ২৪ ডিসেম্বর বিকেল ৪টায়। জাতীয়
দলের খেলোয়াড়দের প্রাইজমানি এবং বয়সভিত্তিক গ্রুপে বিজয়ীদের মেডেল এবং গিফট ভাউচার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ছাত্র ও স্বশস্ত্র বাহিনীর অফিসার বা সমপর্যায়ের অংশগ্রহণকারী খেলোয়াড়দের মেম্বার গ্রুপে অন্তর্ভুক্ত করা হবে।