× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান বিকেএসপিতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩ পিএম

বাংলাদেশের মেসি খ্যাত ফুটবলার সোহান বিকেএসপিতে

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ‘বাংলাদেশের মেসি’ খ্যাত ফুটবলার চাঁদপুরের সোহান সাভারের জিরানির বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সফর করেছে। তার আগমনে সবার মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীরুল ইসলাম সোহান ও সোহানের বাবার সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সোহান ও তার পরিবারের খোঁজ-খবর নেন। এরপর মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেন এবং সোহানের সঙ্গে বল নিয়ন্ত্রণের খেলায় মেতে ওঠেন। 

মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে জানান । তিনি সোহানকে আগামী দিনের মেসি তৈরিতে বিকেএসপির সর্বাত্বক সহযোগিতার কথা বলেন।

সোহানের বয়স কম হওয়ায় তার আবাসন বিকেএসপি নারী হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের একজন কোচ (আছিয়া খাতুন)-এর তত্বাবধানে সোহান প্রশিক্ষণ গ্রহণ করবে বলে তিনি জানান। 

সোহানের বাবা মোহাম্মদ সোহেল তার ছেলের স্বপ্নপূরণে বিকেএসপিতে আসতে পেরে মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি বিকেএসপিতে আসার সুযোগ  করে দেয়ায় চাঁদপুরের উপজেলা নির্বাহী অফিসারকেও ধন্যবাদ জানান।  

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা