× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিওএতে নতুন নেতৃত্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:০৩ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ২২:৫৯ পিএম

বিওএতে নতুন নেতৃত্ব

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। বিদায় নিলেন পুরনো মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এই পদে নতুন দায়িত্ব নিয়েছেন সাবেক তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সংগঠক জোবায়েদুর রহমান রানা। তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সৈয়দ শাহেদ রেজা। এ সময় সাবেক সহসভাপতি শেখ বশির আহমেদ মামুন, বর্তমান সহসভাপতি সাইফুল ইসলাম, দুই উপমহাসচিব মাহবুবুর রহমান শাহিন ও এমএ কুদ্দুস খান ও সদস্য রাসেল কবির উপস্থিত ছিলেন।

গত কমিটির সময়েই সেনাবাহিনীর তত্বাবধানে ময়মনসিংহের ত্রিশালে একটি অলিম্পিক ভিলেজ তৈরির কাজ শুরু হয়েছে। ফেব্রুয়ারিতে যার ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। বর্তমান কমিটি সেই কাজটি এগিয়ে নেবে। বিভিন্ন গেমসে রুপা ও ব্রোঞ্জপদক জিতলেও স্বর্ণপদক অধরা যুগের পর যুগ। বিদায়ী মহাসচিব সৈয়দ শাহেদ রেজার প্রত্যাশা বর্তমান কমিটি পদকের রং পরিবর্তন করতে পারবে। তার কথা, ‘আমার বিশ্বাস, বর্তমান কমিটি বিভিন্ন গেমসে স্বর্ণপদক জেতার ব্যাপারে চেষ্টা করবে। অলিম্পিক গেমসে পদক জয়ের ব্যাপারে নজর দেবে। তবে এ জন্য বিশেষ করে অনুশীলন ক্যাম্প চালু রাখতে হবে।

নতুন মহাসচিব জোবায়েদুর রহমানের প্রতিউত্তর, ‘আমরা চেষ্টা করব ক্রীড়াবিদরা যেন গেমসগুলোতে আরও পদক জিতে আনতে পারে ‘ তিনি যোগ করেন, ‘আগের কমিটি দারুণ সব কাজ করে গেছে। তবে যে কাজগুলো শেষ করতে পারেননি তারা, সেগুলো শেষ করার দায়িত্ব আমাদের। এ জন্য বিদায়ী কর্তাদের কাছ থেকে আমরা ধারণা ও পরামর্শ নেব।

আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা