প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬ পিএম
আসন্ন আইপিএলের আগেই আন্দ্রে রাসেলকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। তার পরই সিদ্ধান্ত নেন আইপিএল থেকে অবসর নেওয়ার। তবে অবসর না নিলে আইপিএলের নিলামে তার দল পাওয়ার সম্ভাবনা ছিল। এখনই অবসর নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন রাসেল।
আইপিএলে রাসেলের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো না। যা তার অবসরের অন্যতম কারণ। গত আসরে রাসেলের ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৭ রান।
রাসেল বলেন, ‘উসাইন বোল্ট, কিংবা এবি ডি ভিলিয়ার্সকে উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। যখন তারা সেরা ছন্দে থাকা অবস্থাতেই খেলা ছেড়ে দেন, তখন বহু ভক্তই প্রশ্ন করেছিলেন, ‘কেন?’ যখন আমি এই সিদ্ধান্ত নিলাম, তখন মনে হয়েছে এই মুহূর্তে এটিই আমার জন্য সেরা সিদ্ধান্ত। আমি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে চাই না; আমি একটি কীর্তি বা স্বাক্ষর রেখে যেতে চাই।'
'আমার বিশ্বাস, এমন অবস্থায় অবসর নেয়া উচিত যখন মানুষ ‘কেন?’ জিজ্ঞেস করে, এমন অবস্থায় নয় যখন তারা বলে, 'ঠিক আছে, হ্যাঁ, আপনার তো তিন-চার বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল।’