প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫ ২০:০৪ পিএম
১৯৯২ সাল থেকেই ৩ ডিসেম্বর ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। ‘প্রতিবন্ধীতা অন্তর্ভূক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ ডিসেম্বর) সারা দেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। এই প্রেক্ষাপটে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনব্যাপী টি-টেন ক্রিকেটের (ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট) আয়োজন করে ন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি অব বাংলাদেশ।
বিসিবির ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট উইং এবং এনপিসিরি সহায়তায় জাপান প্যারা ব্যাডমিন্টন ইন্টারন্যাশনালে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ব্রোঞ্জজয়ী আলী ইমাম ও জয়তুধরকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় এবং বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াজগতে অবদান রাখা ক্যান্সার আক্রান্ত আবদুল জলিলের জন্য চিকিৎসা সহায়তা ও শারীরিক প্রতিবন্ধী মোরশেদ খানকে কৃত্রিম পায়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
এর
আগে সকালে বিসিবি একাডেমি ভবনের সামনে বর্ণাঢ্য উদ্বোধনী র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে
অংশ নেন এনপিসি বাংলাদেশের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাসুদুল
হাসান, বিসিবির পরিচালক ও বিসিবি-ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের চেয়ারম্যান জুলফিকার
আলী খান, এনপিসি বাংলাদেশের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার
সানোয়ার হোসেন। স্বাগত বক্তব্য দেন এনপিসি বাংলাদেশের মহাসচিব ও বিসিবি-ফিজিক্যালি
চ্যালেঞ্জড উইং-এর নির্বাহী সদস্য ড. মারুফ আহমেদ মৃদুল। পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা
এই চারটি দল ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে রূপগঞ্জের পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে।
আরকে/প্র্রবা