প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম
ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া
যুক্তরাস্ট্রের নর্থ ক্যারিলোনার হিলটন চ্যারলোট ইউনির্ভাসিচির প্লেসে অনুষ্ঠানরত ইউএস মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনুর্ধ-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান লাভ করেছেন। তিনি ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে সম্মিলিত তালিকায় ২৫১ জনের মধ্যে ৩৯তম হন এবং পুরস্কার হিসেবে ৩০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ১০১তম হন। তিনি সপ্তম রাউন্ড পর্যন্ত আর অংশ নেননি।
অষ্টম রাউন্ডের খেলায় তাহসিন ইসরাইলের গ্র্যান্ডমাস্টার পরখভ ইয়ায়িরের কাছে হেরে যান এবং নবম ও শেষ রাউন্ডের খেলায় যুক্তরাস্ট্রের গ্র্যান্ডমাস্টার মোলনের ম্যাকেঞ্জিকে হারান। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে যুক্তরাস্ট্রের গ্র্যান্ডমাস্টার লিয়াং এউনডের চ্যাম্পিয়ন ও একই দেশের গ্র্যান্ডমাস্টার হোং অ্যান্ড্রু রানারআপ হন। বিভিন্ন দেশের ৩৮ গ্র্যান্ডমাস্টার ও ৩১ আন্তর্জাতিক মাস্টারসহ ২৫১ দাবাড়ু এ ইভেন্টে অংশ নেন।
আরকে/প্রবা