× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএস মাস্টার্স দাবায় তাহসিন দ্বিতীয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৯ পিএম

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩ পিএম

ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া

ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া

যুক্তরাস্ট্রের নর্থ ক্যারিলোনার হিলটন চ্যারলোট ইউনির্ভাসিচির প্লেসে অনুষ্ঠানরত ইউএস মাস্টার্স দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া অনুর্ধ-২৩৫০ রেটিং ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান লাভ করেছেন। তিনি ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে সম্মিলিত তালিকায় ২৫১ জনের মধ্যে ৩৯তম হন এবং পুরস্কার হিসেবে ৩০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ৭ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ১০১তম হন। তিনি সপ্তম রাউন্ড পর্যন্ত আর অংশ নেননি।

অষ্টম রাউন্ডের খেলায় তাহসিন ইসরাইলের গ্র্যান্ডমাস্টার পরখভ ইয়ায়িরের কাছে হেরে যান এবং নবম ও শেষ রাউন্ডের খেলায় যুক্তরাস্ট্রের গ্র্যান্ডমাস্টার মোলনের ম্যাকেঞ্জিকে হারান। সাড়ে ৭ পয়েন্ট নিয়ে যুক্তরাস্ট্রের গ্র্যান্ডমাস্টার লিয়াং এউনডের চ্যাম্পিয়ন ও একই দেশের গ্র্যান্ডমাস্টার হোং অ্যান্ড্রু রানারআপ হন। বিভিন্ন দেশের ৩৮ গ্র্যান্ডমাস্টার ও ৩১ আন্তর্জাতিক মাস্টারসহ ২৫১ দাবাড়ু এ ইভেন্টে অংশ নেন।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা