× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিওএ’র নির্বাচনে কারা নির্বাচিত হলেন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ২১:১৮ পিএম

বিওএ’র নির্বাচনে কারা নির্বাচিত হলেন

আজ রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারে বিওএ'র এজিএম হওয়ার পরই নির্বাচনের ভোটাভুটি হয়। মহাসচিব, সহ-সভাপতি, সদস্য,কোষাধ্যক্ষ পদের বিপরীতে অতিরিক্ত প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সবাই। তিন উপমহাসচিব পদের মধ্যে দুটি অলিম্পিক ডিসিপ্লিনের, আরেকটি এই ডিসিপ্লিনের বাইরের। অলিম্পিক ডিসিপ্লিনের দুই পদের বিপরীতে তিন প্রার্থী থাকায় সেখানেই শুধু ভোটাভুটি হয়েছে। 

বিওএ নির্বাচনে এবার কাউন্সিলর সংখ্যা ছিল ৯২। এজিএমে ৭৬ কাউন্সিলর উপস্থিত ছিলেন। এর মধ্যে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ৭০ ও দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস নির্বাচিত হন। এই পদে আরেক প্রার্থী আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (আলো) পান ১৯ ভোট। 

ভোটাভুটিতে শাহীন ও কুদ্দুসই নির্বাচিত হবেন এটা অনেকটা অনুমেয়ই ছিল ক্রীড়াঙ্গনে। অলিম্পিকের বড় ডিসিপ্লিন সাঁতার, শাহীন পুরনো ও দক্ষ সংগঠক। কুদ্দুসও সংগঠক হিসেবে পরিচিত এবং অলিম্পিকে সদস্যও ছিলেন এক সময়। আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর মূলত আম্পায়ার সংগঠক হিসেবে তেমন পরীক্ষিত নন। সার্চ কমিটির সুপারিশ ও প্রতিবাদের মুখেই মূলত আলো আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন। 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের নেতৃত্বে ছিলেন মূলত মহাসচিব জোবায়েদুর রহমান রানা। উপ-মহাসচিব তিন পদের জন্য অলিম্পিক ডিসিপ্লিনের তিনজন প্রার্থী ছিলেন রানার সমর্থিত প্যানেলে। যদিও গঠনতন্ত্র অনুযায়ী উপ মহাসচিব পদে অলিম্পিক ডিসিপ্লিনের জন্য দুই পদ নির্ধারিত। প্রাথমিক প্রার্থী তালিকায় উপ মহাসচিব তিন পদের বিপরীতে চার প্রার্থী একসঙ্গে প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায় উপমহাসচিব জেনারেল একটি পদে বিওএ পেট্রোন কোটায় কাউন্সিলর হওয়া বিসিবি পরিচালক আমজাদ হোসেন একক প্রার্থী। এতে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অলিম্পিক ডিসিপ্লিনে দুই পদের জন্য তিন প্রার্থী থাকায় সেখানে ভোটাভুটি হয়েছে। 

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা