× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইস্টার্ন কনফারেন্স কাপ ট্রফি

ইন্টার মায়ামির তৃতীয় শিরোপাজয়, গোলঝড়ে উড়ে গেল নিউইয়র্ক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১০:৩২ এএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১২:৪৭ পিএম

ইন্টার মায়ামির তৃতীয় শিরোপাজয়, গোলঝড়ে উড়ে গেল নিউইয়র্ক

আজ রবিবার (৩০ নভেম্বর) নিউইয়র্ক সিটি এফসিকে গোলে উড়িয়ে দিয়ে ইস্টার্ন কনফারেন্স কাপের শিরোপা জিতে নিয়েছে ইন্টার মায়ামি। সেই সঙ্গে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির মায়ামি। এই শিরোপাজয়ে আরেকটি শিরোপা জয়ের সুযোগতৈরি হলো দলটির। কেননা ইস্টার্ন কনফারেন্স কাপে চ্যাম্পিয়ন হয়ে ওয়েস্টার্ন কনফারেন্স কাপ ট্রফির ফাইনালে পৌঁছে গেল তারা। সান ডিয়েগো এফসি ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস-এর মধ্যে যে দল জয়ী হবে, তারাই মুখোমুখি হবে মায়ামির।

তাদেও আলেন্দের হ্যাটট্রিক আর মাতেও সিলভেত্তি তেলাস্কো সেগোভিয়ার গোল মায়ামিকে পরবর্তী শনিবার ফোর্ট লডারডেলে নিজেদের ঘরের মাঠে এমএলএস চ্যাম্পিয়নশিপ ম্যাচে জায়গা করে দেয়।

সিনসিনাতিকে আগের ম্যাচে ০ গোলে বিধ্বস্ত করার পর আবারও দারুণ নির্দয় পারফরম্যান্সে মেসি তার সতীর্থরা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছেন।
সিনসিনাতির বিপক্ষে জোড়া গোল করা আলেন্দেই আবারো মায়ামির আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন।

২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচের ১৪ মিনিটে নিউইয়র্কের অফসাইড ট্র্যাপ ভেঙে প্রথম গোলটি করেন। সের্জিও বুসকেটসের নিখুঁত লম্বা পাস ধরে আলেন্দে গোলমুখে ছুটে যান এবং রাউল গুস্তাভোর চ্যালেঞ্জ কাটিয়ে জোরালো শটে গোল করে স্কোর করেন।

তিন মিনিট না যেতেই স্কোরলাইন হয়ে যায়। জর্দি অ্যালবা বাদিক থেকে বকোনর ভেতরে ফাঁকা জায়গায় চমৎকার একটি উঁচু ক্রস তুলে দিলে আলেন্দে নিখুঁত টাইমিংয়ে দারুণ এক হেডে বলটি নিউইয়র্ক গোলকিপার ম্যাথিউ ফ্রিজকে অবাক করে জালে পাঠান।

তবে ৩৭ মিনিটে ম্যাক্সি মোরালেসের নেওয়া ফ্রিকিক থেকে জাস্টিন হাকের হেডে গোল করে নিউইয়র্ক ব্যবধান কমিয়ে করে বিরতিতে যায়।

৬৬ মিনিটে নিউইয়র্ক সমতা ফেরানোর বড় সুযোগ পায়। নিকোলাস ফের্নান্দেজের পাস থেকে জুলিয়ান ফের্নান্দেজের কাটা শটটি গোলরক্ষক রক্কো রিওস নোভো রুখে দেন, এবং এই মিসটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।

পরক্ষণেই মায়ামি পাল্টা আক্রমণে যায় এবং রদ্রিগো ডি পল অ্যালবার পাসে বল পেয়ে মেসি সিলভেত্তির উদ্দেশে বল বাড়ান। সিলভেত্তি জোরালো শটে ৬৭ মিনিটে স্কোর করেন। সিলভেত্তির গোলে মেসির সহায়তা ছিল তার পাঁচ প্লেঅফ ম্যাচে ১৩তম গোলে সহায়তা ( গোল, অ্যাসিস্ট)

৮৩ মিনিটে সেগোভিয়া মায়ামির চতুর্থ গোলটি করার পর ম্যাচে আর কোনো অনিশ্চয়তা থাকেনি এবং শেষ মিনিটে আলেন্দে হ্যাটট্রিক সম্পন্ন করলে উদযাপনে ফেটে পড়ে স্টেডিয়াম।

এটা ছিল সবকিছু জয়ের উদ্দেশ্যে নেওয়া একলাস্ট ড্যান্সপ্রচেষ্টা। মেসির দুই সাবেক বার্সেলোনা সতীর্থজর্দি অ্যালবা সের্জিও বুসকেটসঅবসরে যাচ্ছেন। আরেক সতীর্থ লুইস সুয়ারেজের ২০২৬ মৌসুমের চুক্তি এখনো হয়নি।

আটবারের ব্যালন ডিঅর জয়ী এবং ২০২২ বিশ্বকাপজয়ী মেসি ক্লাব জাতীয় দল মিলিয়ে ৪৮তম শিরোপা জিততে পারেন যদি ইন্টার মায়ামি এমএলএস কাপ জেতে।

ইন্টার মায়ামি এমএলএস কাপ ফাইনালে ওঠা ২০তম ভিন্ন ক্লাব। ছয় বছরের ক্লাব ইতিহাসে এটা তাদের তৃতীয় শিরোপা। এর আগে তারা ২০২৩ সালে লিগস কাপ ২০২৪ সালে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছে। এবার তারা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ট্রফি জয় থেকে এক ধাপ দূরে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা