× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের হার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২২:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিব্রতকর ব্যাটিংয়ে হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ৩৯ রানে হেরেছে লিটন দাসের দল। ফলে ঘরের মাঠে এটি বাংলাদেশের টানা চতুর্থ হার। কয়েকদিন আগেই এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে হোয়াইটওয়াশ হয় লিটন দাসের দল।

আইরিশদের দেওয়া ১৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রানে থামে টাইগাররা। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৮২ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ১৮ রানে টপ অর্ডারের চার ব্যাটারকে হারায় স্বাগতিকরা। শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম ২ ও অধিনায়ক লিটন দাস ১ রানে। দুই ওভারে ৪ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ।

পারভেজ হোসেন ইমনও জ্বলে উঠতে পারেননি। চতুর্থ ওভারে ১ রানে ফেরেন এই ওপেনার। ৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮। পাঁচে নেমে সতর্ক শুরু করেন তাওহিদ হৃদয়। তবে পাওয়ার প্লের শেষ ওভারে ১৩ বলে ৬ রানে বিদায় নেন সহ-অধিনায়ক সাইফ হাসান। দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় তারা। দলের বিপদে জাকের আলী ও তাওহিদ হৃদয় ৩৪ বলে ৪৮ রানের জুটি গড়েন। এ জুটি ভাঙেন ব‍্যারি ম‍্যাককার্থি। ছক্কার চেষ্টায় ১৬ বলে ২০ রানে ক‍্যাচ দিলে ফেরেন জাকের আলি। এরপর হৃদয় ছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। তিনি ৩৪ বলে দুটি করে চার ও ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটি পূর্ণ করেন।

দলের পক্ষে হৃদয় শেষ পর্যন্ত ৫০ বলে সাত বাউন্ডারি ও তিন ছক্কায় অপরাজিত ৮৩ রান করেন। আয়ারল্যান্ডের পক্ষে ম্যাথিউ হামফ্রিজ নেন চারটি উইকেট, তিনটি নেন ব্যারি জন ম্যাককার্থি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ২৬ বলে ৪০ রান তোলে আয়ারল্যান্ড। তবে পঞ্চম ওভারে তানজিম হাসান সাকিব প্রথম ব্রেক থ্রু এনে দেন। পল স্টার্লিং ১৮ বলে ২১ রানে বিদায় নেন। পাওয়ার প্লে’র ৬ ওভারে ১ উইকেটে ৪৮ রান তোলে তারা। দলীয় ৭১ রানে টিম টেক্টর ৩২ রানে রিশাদের বলে বিদায় নেন। ১২.৩ ওভারে ১০৫ রানে ৩ উইকেট হারায় তারা। ইনিংসের প্রথম ১০ ওভারে ২ উইকেটে ৭৭ রান করলেও পরের ১০ ওভারে ১০৪ রান তোলে।

আইরিশদের এই সংগ্রহের পেছনে বড় অবদান হ্যারি টেক্টরের করা ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি। তিনি ৪৫ বলে ১ চার, ৫ ছক্কায় ক্যারিয়ারসেরা ৬৯ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া কার্টিস ক্যাম্ফার ১৭ বলে ৩ চার, ১ ছয়ে করেন ২৪ রান। শেষ ৫ ওভারেই আইরিশরা ৫৪ রান তোলে। বাংলাদেশের পক্ষে পেসার তানজিম হাসান সাকিব নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ২০ ওভারে ১৮১/৪

বাংলাদেশ ২০ ওভারে ১৪২/৯

আয়ারল্যান্ড ৩৯ রানে জয়ী

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা