প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫ ২১:৫৩ পিএম
অভিযুক্ত মেজবাহ উদ্দিন আজাদ (মাঝে)
আন্তর্জাতিক গেমসে বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বাংলাদেশের। ফি গেমসে কোন কোন বিতর্কের জন্ম দেন কর্মকর্তারা। বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমসে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ইসলামিক সলিডারিটি গেমসে কুস্তিতে ওয়াকওভারে ঘটনা ঘটেছে। নারী ৬৮ কেজি ওজন শ্রেণীর ব্রোঞ্জপদক লড়াইয়ের ম্যাচে বাংলাদেশের কুস্তিগীর হালিমা আক্তার অনুপস্থিত ছিলেন। এজন্য গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন সেলিম ফকির বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) পক্ষে কুস্তি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও গেমসের কুস্তি দলের ম্যানেজার মেজবাহ উদ্দিন আজাদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন।
২০ নভেম্বর নারী কুস্তিগীর হালিমার
ব্রোঞ্জের ম্যাচ ছিল। সেই ম্যাচে হালিমা উপস্থিত না হওয়ায় আজারবাইজানের নিগার মিরজাজাদ
জয়ী ঘোষিত হন। সূচি থাকা সত্ত্বেও হালিমা কেন উপস্থিত হননি এবং ম্যানেজার হিসেবে খেলোয়াড়
যথাসময়ে ভেন্যুতে উপস্থিত রাখার দায়িত্ব ম্যানেজার। মেজবাহ কেন সেই দায়িত্ব যথাযথ পালন
করেননি, বিওএর প্যাডে গেমসের শেফ দ্য মিশন চিঠিতে সেই ব্যাখা জানতে চেয়েছেন। ৩ ডিসেম্বরের
মধ্যে মেজবাহকে এই জবাব দিতে হবে।
কুস্তিতে দুই নারী খেলোয়াড় অংশ নেন। তাদের সঙ্গে ফেডারেশনে সাধারণ সম্পাদক নিজেই কোচ কাম ম্যানেজার পদে ছিলেন। অথচ নারী খেলোয়াড়ের সঙ্গে নারী ম্যানেজার কিংবা টেকনিক্যাল ব্যক্তির উপস্থিতিই কাম্য।
আরকে/প্রবা