× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব

শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:০২ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ১৮:০৩ পিএম

শ্রীলঙ্কার জালে বল পাঠিয়ে এভাবেই পাঁচ বার উল্লাসে মেতেছে বাংলাদেশ দল। ছবি : বাফুফে

শ্রীলঙ্কার জালে বল পাঠিয়ে এভাবেই পাঁচ বার উল্লাসে মেতেছে বাংলাদেশ দল। ছবি : বাফুফে

দুরন্ত ছন্দে আছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বুধবার (২৬ নভেম্বর) এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে বড় ও হ্যাটট্রিক জয় কুড়িয়ে নিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে রীতিমতো গোলবনায় ভাসিয়েছে তারা। চীনের চংলিয়াং লং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা লঙ্কাবাহিনীকে হারিয়েছে ৫-০ গোলে। আগামী শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ বাহরাইন। ৩০ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক চীনের। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে আগামী বছরের মেতে সৌদি আরবে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ-–১৭ এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারবে বাংলাদেশ।

তিন ম্যাচে প্রতিপক্ষের জালে এখন পর্যন্ত ১৮ গোল করেছে লাল–-সবুজের যুবারা।  প্রথম ম্যাচে তারা পূর্ব তিমুরকে ৫-০ এবং দ্বিতীয় ম্যাচে ব্রুনেই দারুস সালামকে ৮-০ গোলে হারায়। 

বুধবারের ম্যাচের প্রসঙ্গে ফেরা যাক। ম্যাচের ২৪ মিনিটে আরিফের ক্রস থেকে ইকরামুল ইসলামের হেডে ‘গোলের হালখাতা’ খোলে বাংলাদেশ (১-০)। ২৯ মিনিটে অপুর থ্রু বল থেকে নাম্বার নাইন মানিক ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। প্রথমার্ধে গোল শোধের চেষ্টা করেও সফল হয়নি শ্রীলঙ্কা।

বিরতির পর আক্রমণের মাত্রা আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। রিফাত-–ফয়সালের সমন্বয় থেকে আসে তৃতীয় গোল। ৬৪ মিনিটে ফরোয়ার্ড রিফাত কাজীর পাস ধরে ঠান্ডা মাথায় গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল (৩-০)।

এরপর বদলি হিসেবে নামা বায়েজিদ বোস্তামি আবারও প্রভাব রাখেন। দূরপাল্লার শটে ম্যাচের চতুর্থ গোলটি করেন তিনি (৪-০)। যোগ করা সময়ে আরও একটি দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন নাজমুল হুদা ফয়সাল (৫-০)।

১৬ দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপে এরই মধ্যে ৯ দল মূলপর্ব নিশ্চিত করেছে। বাকি ৭ দল বাছাইপর্ব থেকে যাবে। অনূর্ধ্ব-১৭ পর্যায়ে বাংলাদেশ এর আগে দুইবার এবং অনূর্ধ্ব-১৬ পর্যায়ে চারবার মূলপর্বে খেললেও কোনোবারই গ্রুপ পর্ব পেরোতে পারেনি। ২০০৬ সালে সর্বশেষ বাছাই পেরোলেও তিন ম্যাচেই হারতে হয় লাল–সবুজকে।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা