আন্তর্জাতিক রাগবি সিরিজ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২২:১৮ পিএম
বাংলাদেশ
রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সার্বিক ব্যবস্থাপনায়, এশিয়া রাগবির সহযোগিতায় এবং ক্রিস্টাল
ইন্স্যুরেন্স পিএলসির পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ সোমবার (২৪ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে শেষ হয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় রাগবি
দল ২৫–১৭
পয়েন্টে নেপালকে হারায়। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়েছিল ৮–৭
পয়েন্টে। জয়ী দলের আনোয়ার উজ জামান সংগ্রহ করেন ১০ পয়েন্ট। নেপালের অনীল মাঝি একাই
করেন ২০ পয়েন্ট। তবে তিন ম্যাচ সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জিতে নেয় নেপাল রাগবি
দল।সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন নেপালের অনীল মাঝি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া অতিরিক্ত সচিব (ক্রীড়া শাখা-১) সেলিম ফকির। বিশেষ অতিথি ছিলেন নেপাল রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক গোবিন্দ গিমির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ আল জহির স্বপন। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহসভাপতি মো. আনিসুজ্জামান ও আবু মো. সাজ্জাদ, সাধারণ সম্পাদক ও অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান আখতার উজ জামান, টুর্নামেন্ট পরিচালক ও এশিয়ান রাগবি ডেভেলপমেন্ট কনসালটেন্ট মাহফিজুল ইসলাম, জাতীয় দলের ম্যানেজার এসআইএম ফেরদৌস আলম প্রমুখ।
আরকে/প্রবা