× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় চ্যাম্পিয়নশিপ

দিনাজপুর-সিরাজগঞ্জ ফাইনালে মুখোমুখি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২২:৩৪ পিএম

আপডেট : ২১ নভেম্বর ২০২৫ ২২:৩৫ পিএম

চ্যাম্পিয়ন ট্রফি হাতে ফাইনালিস্ট দুই অধিনায়ক। ছবি : বাফুফে

চ্যাম্পিয়ন ট্রফি হাতে ফাইনালিস্ট দুই অধিনায়ক। ছবি : বাফুফে

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্ববধানে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আয়োজিত ‘জাতীয় চ্যাম্পিয়নশিপ’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আজ শনিবার। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল পৌনে ৩টায় ম্যাচটি শুরু হবে, যাতে দিনাজপুর জেলা ফুটবল দল মুখোমুখি হবে সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের।

এ উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) বাফুফে ভবনের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে  উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ও টুর্নামেন্টের অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দীন চৌধুরী (হ্যাপি), বাফুফে কার্য্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিলটন ও সাখাওয়াত হোসেন ভুইয়া (শাহীন)। আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ফুটবল দলের কোচ মাহবুবুল আলম পিয়ার, অধিনায়ক মিলন কাসেম, দিনাজপুর জেলা ফুটবল দলের কোচ শামীম আহমেদ ও অধিনায়ক মাসুদ রানা।

আজকের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি জনাব তাবিথ আউয়াল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা