× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবিপ্রবি ফুটবল টুর্নামেন্ট: মানহীন পুরস্কারে ক্ষোভ শিক্ষার্থীদের

পাবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৩৭ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২৫ ১৯:৩৯ পিএম

পাবিপ্রবি ফুটবল টুর্নামেন্ট: মানহীন পুরস্কারে ক্ষোভ শিক্ষার্থীদের

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ মানহীন পুরস্কার ও নানা অব্যবস্থাপনার অভিযোগে ক্যাম্পাসজুড়ে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ 

বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া পুরস্কারগুলো নিম্নমানের হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা টুর্নামেন্ট আয়োজনের মান নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন—ট্রফি, মেডেল ও অন্যান্য পুরস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য কোনো আলাদা ব্যানার বা ডিসপ্লে বোর্ড রাখা হয়নি। ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ট্রফি হাতে নেওয়ার সাথে সাথেই একটি অংশ খুলে পড়েছে। ট্রফিতে গুরুত্বপূর্ণ বানান ভুল, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং পুরস্কার বাছাইয়ে স্বচ্ছতার অভাব ছিলো।

চ্যাম্পিয়ন দলের ভাইস-ক্যাপ্টেন ও গণিত বিভাগের শিক্ষার্থী ফয়েজ বলেন, “এবার আমাদের যে ট্রফি ও মেডেল দেওয়া হয়েছে তা দেখে আমরা হতাশ। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ট্রফি এত নিম্নমানের হতে পারে তা না দেখলে বিশ্বাস করতাম না। গত বছরের ট্রফি ও এবারের ট্রফির মানে আকাশ-পাতাল পার্থক্য। ভিসি স্যারের হাত থেকে যখন এই ট্রফি নিচ্ছিলাম, তখনও মনে হয়েছে উনার বিব্রত লাগছিল। দিনশেষে শোকেসে রাখলেও এগুলো দেখলে ভালো অনুভূতি আসবে কিনা সন্দেহ।”

রানার্সআপ দলের অধিনায়ক ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোরসালিন রানা বলেন, “ টুর্নামেন্টে অনেক বেশি অব্যবস্থাপনা আছে। যারা এই টুর্নামেন্টের দায়িত্বে ছিল তাদের ভিতরে অনেক ভুলত্রুটি আছে। এই টুর্নামেন্টের কিছু কিছু জায়গা আছে যেখানে বড় বড় প্রশ্নের জন্ম দেয়। আমি জানিনা টুর্নামেন্টের প্রথমে কোন প্রাইজ মানির ঘোষণা ছিল কি না? তবে আমি অবাক হয়েছে যে ফাইনালে পুরস্কার বিতরণীতে কোন প্রাইজমানি রাখা হয়নি। আর রানার্সআপ বা চ্যাম্পিয়ন যে  ট্রফিটা দেওয়া হয়েছে এটা আসলে একটা বিশ্ববিদ্যালয় লেভেলর  ট্রফি হতে পারে না।  ”

এবারের আসরের সেরা গোলরক্ষক ও সেরা খেলোয়াড়সহ চারটি ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া গণিত বিভাগের শিক্ষার্থী নাসিম বিল্লাহ বলেন, “গতবারের মেডেল ও ট্রফির মান ছিল প্রিমিয়াম। কিন্তু এবার যে মেডেল দেওয়া হয়েছে তা বিশ্ববিদ্যালয় পর্যায়ের টুর্নামেন্টের মানের নয়। বিশ্ববিদ্যালয়ের টুর্নামেন্টে আমরা ভালো মানের পুরস্কার আশা করি, যেগুলো শো-অফ করা যায়। কিন্তু এবার দেওয়া পুরস্কার শুধু প্রিন্ট করা ছবি মোমজাতীয় কিছুর ওপর লাগানো। সর্বোচ্চ তিন-চার হাজার টাকার মধ্যে এমন ট্রফি বানানো যায়। বিভিন্ন ক্লাব টুর্নামেন্টেও এর চেয়ে ভালো ট্রফি দেওয়া হয়।

এসময় তিনি আরো বলেন, আমার ব্যক্তিগত পুরস্কারের ছবি ফেসবুকে দেওয়ার পর বন্ধুরা কমেন্ট করে কিংবা মেসেজ দিয়ে জিজ্ঞেস করছে—এগুলো কি টিনের নাকি কাগজে প্রিন্ট করা! এতে আমাদের যেমন খারাপ লাগছে, বিশ্ববিদ্যালয়ের নামও ক্ষুণ্ণ হচ্ছে। এক বছর পর টুর্নামেন্ট হচ্ছে—তবুও এত অব্যবস্থাপনা কেন? বাজেট কম ছিল—এমনটাও মনে হয় না। বিষয়টি আমাদের জন্য খুবই হতাশাজনক।”

শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মো. এনামুল হক জানান, এবার টুর্নামেন্টের বাজেট কম ছিলো এবং পুরস্কার তৈরির জন্য বাজেট কম থাকার কারণে পুরস্কারের মান খারাপ হয়েছে। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে আরও ভালো করার। 

বানান ভুলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পুরস্কার তৈরির জন্য কমিটি করা হয়েছিল। নামের বানানের ক্ষেত্রে হয়তো তারা খেয়াল করেননি। ভবিষ্যতে আমরা এ বিষয়ে সতর্ক থাকব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা